এক্সপ্লোর

IMD Update : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! ১৯০১ সালের পর এত গরম অগাস্ট ! সেপ্টেম্বরে আরও বিগড়োবে আবহাওয়া? চাঞ্চল্যকর তথ্য

১২৫ বছরে এমনটা হয়নি, যা ঘটল এবার। অগাস্টের চেনা ছবি যেন ভ্যানিশ ! ২০২৬ সালের অগাস্টে এমন কিছু ঘটেছে যা ১৯০১ সালের পরে হয়নি। 

ক্যালেন্ডার অনুসারে ভারতে অগাস্ট মাস সবথেকে বেশি বৃষ্টির মাস। আর  বৃষ্টির প্রভাবে দেশজুড়েই এই সময় তাপমাত্রা হ্রাস পায়। গরমের অসহ্য জ্বালা থেকে মুক্তি মেলে বর্ষায়। তবে এই বছর , ২০২৬ সালে, এল-নিনোর প্রভাবে বর্ষা যে একটু অন্যরকম হবে, এমন পূর্বাভাস ছিলই। বৃষ্টির দাপট কম না হলেও, এবারের বর্ষা নজির সৃষ্টি করল। ১২৫ বছরে এমনটা হয়নি, যা ঘটল এবার। অগাস্টের চেনা ছবি যেন ভ্যানিশ ! ২০২৬ সালের অগাস্টে এমন কিছু ঘটেছে যা ১৯০১ সালের পরে হয়নি। 

আইএমডি - র আপডেট অনুসারে,  ১৯০১ সালের পর ভারতে এমন উষ্ণ অগাস্ট আসেনি। ২০২৬ সালের অগাস্ট সেই অর্থে গত ১০০ বছরের উষ্ণতম অগাস্ট। আইএমডির পরিসংখ্যান বলছে, গত মাসে  দেশের গড় তাপমাত্রা পৌঁছেছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াসে। যা ১৯৯১-২০২০ সালের মধ্যে ঘটেনি। ১৯৯১-২০২০ সালে ভারতে অগাস্টের তুলনায় এই বছর অগাস্টে  গড় বা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ, গত ১২৫ বছরের তাপমাত্রার রেকর্ড দেখলে,  ২০২৬ সালের অগাস্টই উষ্ণতম।  বর্ষাকাল হওয়া সত্ত্বেও দেশের গড় তাপমাত্রা কেন এমন বৃদ্ধি পেল ? অনেকগুলি ব্যাখ্যা দিচ্ছেন আবহবিদরা।  

আইএমডি-সূত্রে খবর, সেপ্টেম্বর মাসেও এই প্রভাবই বজায় থাকবে। এ মাসেও গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আইএমডি-র বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবৃতিতে বলেছেন যে, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে। তা ভারতের আবহাওয়ার উপরও যথেষ্টভাবেই প্রভাব ফেলছে। এর ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা (এসএসটি) স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি এখন। আগামী মাসগুলোতে  এই পরিস্থিতি আরও প্রকট হবে। তারই পরোক্ষ ফল পড়বে ভারতের আবহাওয়ায়।  বিশেষজ্ঞ মহাপাত্র জানিয়েছেন, ২০২৬ সালে যেমন গড় তাপমাত্রা এখন, তেমনটা দেখা যায়নি গত ১২৫ বছরে। ভারতে এটাই ১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম অগাস্ট। গড় তাপমাত্রা  ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস। 

২০২৬ সালের আগস্ট মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ২৪.৩৬ ডিগ্রি । আইএমডি জানিয়েছে,সেপ্টেম্বরে   বৃষ্টিপাতের হারও কমই থাকবে।  আর এই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির একটি প্রধান কারণই হল  নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো পরিস্থিতি।                        

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Advertisement

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget