এক্সপ্লোর

Indian Oil Workers Protest: বকেয়া মজুরির দাবিতে পথে, ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার

রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়। ফলে গোটা এলাকা ভরে যায় গ্য়াসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আসে বিশাল পুলিশ বাহিনী।

কলকাতা: বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে (Indian Oil Workers Protest) ধুন্ধুমার। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করেও মেলেনি সুরাহা। রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ দেখান চালক ও খালাসিরা। একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। করা হয় রাস্তা অবরোধও।

শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার: ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল পূজালিতে। একাধিক বাইক ভাঙচুর থেকে সেগুলিতে অগ্নিসংযোগের চেষ্টার পাশাপাশি রাস্তা অবরোধ করা হয়। এখানেই শেষ নয়, রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ প্রদর্শন করেন ড্রাইভার ও খালাসিরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া রয়েছে। সেই নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবারও করেছেন তাঁরা কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। বিক্ষোভকারীদের একাংশের দাবি, মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির খান কয়েকজনকে পাঠান শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য়। তাতে কোনও সমাধান সূত্র না বেরোনোর পর উত্তেজিত হয়ে পুজালি-বজবজ রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। কথা বলতে আসা তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করা হয়। এমনকী রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়। ফলে গোটা এলাকা ভরে যায় গ্য়াসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। 

অনিয়মিত বেতন ও বয়স্কদের জোর করে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে গত সোমবার  হুগলি-চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখান অস্থায়ী শ্রমিকরা। ঘেরাও করে রাখা হয় প্রধান-সহ একাধিক কাউন্সিলরকে। আন্দোলনকারী এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে রাত ১টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন পুর চেয়ারম্যান ও কাউন্সিলররা। হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শ্রমিকের সংখ্যা হাজার দুয়েক। তাঁদের অভিযোগ, বেতন নিয়মিত হয় না। এ ছাড়া ৬৫ ঊর্ধ্ব শ্রমিকদের বিনা নোটিসে বসিয়ে দেওয়া হচ্ছে। গতকাল পুরসভায় বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনকারীরা কাজ বন্ধের ডাক দেওয়ায় পুরসভায় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন কর্মী নিয়োগ করে কাজ চালাবে পুরসভা, জানিয়েছেন পুরপ্রধান। বিক্ষোভকারী অস্থায়ী শ্রমিক জানান, "আমাদের কোনও নোটিস দিল না, কিছু জানাল না। জানাল না, কে কে বসবে, অথচ কাল থেকে তারা বসে যাবে। এটা কী রকম নিয়ম, একটা নোটিস তো অন্তত ২ মাস বা ৩ মাস আগে দেওয়া উচিত।''

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget