এক্সপ্লোর

Indian Railway: ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন, হাওড়া ও শিয়ালদায় শাখায় কী কী পরিষেবা ?

ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল-এক্সপ্রেসের নতুন স্টপেজ।

কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, উত্তরবঙ্গ থেকে চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন। একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল-এক্সপ্রেসের নতুন স্টপেজ। হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত ছাড়াও পশ্চিমবঙ্গ পাচ্ছে ৮টি অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস।

আরও পড়ুন, "ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে.." ! SIR-র শুনানি পর্বের মাঝেই পদত্যাগপত্র বাগনানের AERO-র

সাঁতরাগাছি থেকে চেন্নাই পেরিয়ে তাম্বারাম পর্যন্ত চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে চালু হচ্ছে মোট ৪টি অমৃত ভারত এক্সপ্রেস। বালুরঘাট-হিলির মধ্যে নতুন রেলপথে শিলান্যাসের জন্য বরাদ্দ ১ হাজার ১৮১ কোটি টাকা। নিউ কোচবিহার থেকে বামনহাট ও বক্সীরহাটের মধ্যে ৯৫ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকীকরণ করা হবে। এই কাজে বরাদ্দ করা হচ্ছে ১১৮ কোটি টাকা। শুধু রেল নয়, উত্তরবঙ্গে জাতীয় সড়কের উন্নয়নেও নজর। ফালাকাটা থেকে ধূপগুড়ি পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক তৈরির প্রকল্পের শিলান্যাস। ২৯.৮৬ কিলোমিটার রাস্তার জন্য আপাতত বরাদ্দ ১ হাজার ৬০৬ কোটি টাকা। 

বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৭ বা ১৮ই জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।চলছে SIR-এর শুনানি। তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,প্রথম রুট গুয়াহাটি থেকে কলকাতা। আমাদের ধারণা ছিল ২০২৬-এর মাঝামাঝির মধ্য়ে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সৌভাগ্য়ের বিষয়, টিম যা পরিশ্রম করেছে, তাতে ২০২৬-এর শুরুতেই কাজটা শেষ করা সম্ভব হয়েছে। রেলমন্ত্রীর দাবি, বন্দে ভারত থার্ড AC-র ভাড়া হবে ২ হাজার ৩০০ টাকা। সেকেন্ড AC-র ভাড়া হবে ৩ হাজার টাকা। আর ফার্স্ট AC-র ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দেভারত স্লিপার দেওয়ার মধ্য়ে রাজনীতি দেখছে তৃণমূল। 

বন্দে ভারত স্লিপারটি, হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্য়ান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফরাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্য়ায়। বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কোচ থাকবে। একবারে মোট ৮২৩ জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমারজেন্সি টক ব্য়াক সিস্টেম।
সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, খাবারে যে ট্রেন গুয়াহাটি থেকে আসবে তাতে অহমিয়া খাবার থাকবে। যে ট্রেন কলকাতা থেকে যাবে তাতে বাঙালি খাবার থাকবে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget