এক্সপ্লোর

Bengal SIR Row : "ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে.." ! SIR-র শুনানি পর্বের মাঝেই পদত্যাগপত্র পাঠালেন বাগনানের AERO

Bagnan AERO Submits Resignation Letter : SIR-এর শুনানি পর্বের মাঝেই লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে সরাসরি পদত্যাগপত্র পাঠালেন বাগনানের  AERO মৌসম সরকার।

রুমা পাল, সুনীত হালদার ও সমীরণ পাল, কলকাতা: SIR-এর শুনানি পর্বের মাঝেই লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে সরাসরি পদত্যাগপত্র পাঠালেন বাগনানের  AERO মৌসম সরকার। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী AERO র কাজ করতে বাধ্য। শুনানি পর্বের মাঝে এই পদত্যাগ নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন, SIR শুনানি থেকে বাড়ি ফিরে মাথায় হাত স্বামীর, 'ফাঁকা বাড়িতেই চরম সিদ্ধান্ত' উত্তর ২৪ পরগনার বলাই দাসের !

SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে চলছে শুনানি পর্ব। তার মধ্য়েই হাওড়ার বাগনানে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে অভিযোগ তুলে পদত্য়াগ করতে চাইলেন বাগনানের AERO বা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার মৌসম সরকার। বৃহস্পতিবার ERO-র কাছে পদত্য়াগপত্রও পাঠিয়েছেন তিনি। বাগনান AERO মৌসম সরকার বলেন, আমি পদত্য়াগ করেছি, লিখিত জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।  যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিকপক্ষে সম্ভব নয়। মৌসম সরকার বর্তমানে বাগনান ২ নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক।সূত্রের খবর, ওই ব্লকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নিয়ে শুনানিতে ডাক পড়েছে প্রায় ২১ হাজার মানুষের। সেই শুনানি শুরুর আগে অব্য়াহতি চেয়েছেন তিনি।
 
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে, সেটা ২০০২-তে ছিল। পরে তারা ৮ নম্বর ফর্ম ফিলআপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে হয়, এই ধরনের লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 
 
বাগনান AERO মৌসম সরকার বলেন, যে পরিমাণে এসেছে সেই পরিমাণে করাও সম্ভব নয়। খুব ছোট ছোট ভুল। ও করতে গিয়ে খুব সমস্য়া। বাগনানে বাংলাদেশির কোনও গল্পই নেই। বাংলাদেশি কোথা থেকে আসবে এখানে? এখানকার মানুষ এখানেই থাকবে। এখানেই থাকে। যদিও পদত্য়াগের কারণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই AERO, যিনি শুনানিতে থাকেন উপস্থিত, তিনি বুঝতে পেরেছেন যে বহু লোকের নাম বাদ যাবে ওই এলাকা থেকে। তিনি আশঙ্কা করছেন যে এই নামটা যে বাদ চলে যাবে তার উপরে একটা চাপও আসতে পারে। 
 
সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের মধ্যে কথা বলে পদ অনুযায়ী AERO নিয়োগ হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত ছিল। যতক্ষণ না রাজ্য সরকার পোস্টিং বদল করছে নিয়ম অনুযায়ী AERO র কাজ করতে বাধ্য। এভাবে পদত্যাগ করা যায় না, এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে নিষ্পত্তি মিলবে। রাজ্য সরকার যদি ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পরিবর্তন করতে চায়, কমিশন অনুমতি দিলে তবেই ছাড়তে পারবে।সূত্রের খবর, একইসঙ্গে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলে NOC দিয়ে দেওয়া হবে।সূত্রের খবর, এ নিয়ে বিভাগীয় ব্য়বস্থাও নিতে পারে নির্বাচন কমিশন।
 
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রবীণ নাগরিকদের শুনানিতে ডাকার অভিযোগ উঠেছে। পানিহাটি বাসিন্দা  শান্তিরঞ্জন কর বলেন, আসতে বলেছে। আমি বললাম,কী করে আমি যাব? পেনশন বন্ধ হয়ে যাবে। ERO ওয়াসিম রাজা বলেন, আমি বলিনি কাউকে। আমি জানিনা কোন BLO বলেছে। আমি কাউকে বলিনি। কাউকে আনতে হবে না। ১৪ ফেব্রুয়ারি SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে SIR-কে ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget