এক্সপ্লোর

Ration Scam: SSKM-এ জ্যোতিপ্রিয় মল্লিক! কেবিনের বাইরে বসছে CCTV

Jyotipriya Mallick: এসএসকেএমে ক্যামেরা লাগাতে এল কলকাতা পুলিশের টিম।

সন্দীপ সরকার, কলকাতা: এসএসকেএমে (SSKM) জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা যেখানে চলছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ। গতকাল আদালতে ইডি জানিয়েছিল, 'জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালে কারা আসছেন দেখা করতে, তার উপর কোনও নিয়ন্ত্রণ নেই।' সেই মতো প্রেসিডেন্সি জেলের তরফে এসএসকেএমে ক্যামেরা লাগাতে এল কলকাতা পুলিশের টিম।

ইডি-র আর্জির ভিত্তিতে, রেশন দুর্নীতি মামলায় ধৃত ও বর্তমানে SSKM-এ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো পুলিশের সঙ্গে কথা বলে শুক্রবার SSKM হাসপাতালে সিসি ক্যামেরা বসাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

ঠিক কোথায় বসেছে ক্যামেরা?
এখন SSKM-এর কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের দাবি, ঠিক তার বাইরেই প্রথম ক্যামেরাটি ইনস্টল করা হয়েছে। এছাড়াও সেখানে পাহারায় রয়েছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে ইডির আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতোই প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। জেল থেকে তাঁকে SSKM-এর ICCU-তে পাঠানো হয়। সেখানে তিনি কার সঙ্গে দেখা করছেন? তাঁর কী হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এরপরেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, আদালতের নির্দেশ অনুযায়ী, সিসি ক্যামেরার লিঙ্কও দেওয়া হয়েছে ইডির তদন্তকারী অফিসারকে। ইডি সূত্রে দাবি, লাইভ সিসিটিভি ফুটেজে নজরদারির জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

নজরে কী কী?
চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছাড়া প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনে কারা ঢুকছে, কতক্ষণ থাকছে, কোনও সময়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বের করা হচ্ছে কিনা, বের করলেও কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কতক্ষণ পর আবার ফিরিয়ে আনা হচ্ছে, সেইসব বিষয়েই কড়া নজরদারি চালাতে চায় কেন্দ্রীয় সংস্থা। 

হাসপাতাল সূত্রে খবর, দাঁড়াতে গিয়ে পড়ে গিয়েছিলেন মন্ত্রী। এরপরই ৫ নম্বর কেবিন থেকে তাঁকে ICCU-র ১২ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের অসুস্থতাকে চিকিৎসকদের পরিভাষায় বলে নিউরো কার্ডিওজেনিক সিনকোপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জ্যোতিপ্রিয়কে ICCU-তে রাখা হয়েছে বলে SSKM কর্তৃপক্ষ জানিয়েছিল। ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। ওই দিনের শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। 

আরও পড়ুন: পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget