এক্সপ্লোর

Coochbehar: কোচবিহার পুরসভায় কর্মসংস্কৃতি ফেরাতে উদ্যোগ, পুরভবনে বসানো হল সিসি ক্যামেরা

Coochbehar News: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কথায়, 'কর্মসংস্কৃতি ফেরাতে এই উদ্যোগে কর্মচারীরা সাড়া দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ঘরে বসে দেখার চেষ্টা করছি।'

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল (TMC) পরিচালিত কোচবিহার (Coochbehar) পুরসভায় কর্মসংস্কৃতি ফেরাতে উদ্যোগ চেয়ারম্যানের (Chairman)। পুরভবনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা (CCTV camera)। ঘরে বসেই নজর রাখবেন চেয়ারম্যান। নাগরিক পরিষেবা সুনিশ্চিত করাই লক্ষ্য বলে দাবি রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh)। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা।

ঘরে বসে নজরদারি

সিসি ক্যামেরার ফুটেজে চোখ পুর চেয়ারম্যানের। নিজের ঘরে বসেই চলছে নজরদারি। তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভায় কর্মসংস্কৃতি ফেরাতে নতুন উদ্যোগ চেয়ারম্যানের। এর জন্য পুরভবনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। 

নিজের ঘরে বসে প্রতিনিয়ত মনিটরে নজর রাখছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কখনও ভিডিও কলে কথা বলছেন সাফাই কর্মীদের সঙ্গে। পুর চেয়ারম্যানের দাবি, নাগরিকরা যাতে পরিষেবা পান, তা সুনিশ্চিত করতেই নজরদারির সিদ্ধান্ত। 

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কথায়, 'কর্মসংস্কৃতি ফেরাতে এই উদ্যোগে কর্মচারীরা সাড়া দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ঘরে বসে দেখার চেষ্টা করছি। সাফাই কর্মীরা ঠিকঠাক কাজ করছে কিনা ভিডিও কলে তদারকি করছি। যাতে নাগরিকরা পরিষেবা পায় তার জন্য যা যা করার করছি।'

আরও পড়ুন: NSE Scam: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কো-লোকেশন কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটির দুর্নীতি! কলকাতাতেও চলছে তল্লাশি

তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যানের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন বিরোধীরাও। কোচবিহার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর দীপক সরকার বলছেন, 'প্রশাসনিকভাবে পর্যবেক্ষণের জন্য প্রযুক্তির ব্যবহার তো অস্বীকার করা যাবে না। পর্যবেক্ষণ হোক, যাদের গাফিলতি ধরতে এই পর্যবেক্ষণ তাতে বঞ্চনার জায়গাটাও যেন উঠে আসে। সাফাই কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না সেটাও যেন চেয়ারম্যান সাহেব দেখেন।'

কোচবিহার পুরসভা পরিচালনার দায়িত্ব নেওয়ার পর পুরসভায় দালালরাজ বন্ধ করা, বকেয়া সম্পত্তি কর উদ্ধার-সহ একাধিক উদ্যোগ নিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। এবার সিসি ক্যামেরার মাধ্যমে পুরকর্মীদের কাজের ওপর নজরদারি, সেই তালিকায় নতুন সংযোজন। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget