এক্সপ্লোর

Kolkata Book Fair 2022: 'কখনও কখনও একটু আধটু লিখতে হয়', এত ব্য়স্ততায় সময় কীভাবে বের করেন মুখ্য়মন্ত্রী?

Mamata Banerjee: রাজনৈতিক ভাবমূর্তির বাইরেও তাঁর এই সাংস্কৃতিকসত্ত্বার পরিচয় মিলেছে বহুবার। কিন্তু এত ব্যস্ত যাপনেও এসবের সময় কীভাবে পান তিনি? বইমেলার উদ্বোধনে এসে মজার ছলে সে কথাই ভাগ করলেন খোদ নেত্রী।

কলকাতা: 'ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই লেখার ব্রিফ দিই, বইমেলায় আমাকেও একটু আধটু লিখতে হয় কখনও কখনও।' সোমবার কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2022)  উদ্বোধনে এসে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

তিনি পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রশাসনিক হাজারও দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। গোটা রাজ্যের দায়িত্ব সামলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে কবিতা, গান লেখেন। অন্যদিকে পিয়ানো বাজান, আঁকা-আঁকিও করেন। রাজনৈতিক ভাবমূর্তির বাইরেও তাঁর এই সাংস্কৃতিকসত্ত্বার পরিচয় মিলেছে বহুবার। কিন্তু এত ব্যস্ত যাপনেও এসবের সময় কীভাবে পান তিনি? বইমেলার উদ্বোধনে এসে মজার ছলে সে কথাই ভাগ করলেন খোদ নেত্রী। 

এ দিন তিনি বলেন, 'বইমেলা এলে আমিও যেমন জ্বালাই, আমাকেও জ্বালায়। তাগাদা দেয়। বইমেলায় জন্য আমায় কখনও কখনও লিখতে হয়, কিন্তু টাইম কোথায় পাই বলুন তো? ট্রেডমিল করতে করতেই ব্রিফিং দিয়ে দিই। বলি এই লিখে নাও তো।'

মুখ্যমন্ত্রীর হাতে অবসর খুবই কম। তাই অন্যান্য কাজ করতে করতেই এই কাজও সারেন তিনি। 'লিখতে লিখতে, পথ চলতে চলতে, মোবাইলে কথা বলতে বলতেই' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লেখার গুরু দায়িত্বও সামলে নেন অবলিলায়। এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ইন্দ্রনীল আমাকে ক্ষেপায়, বলে তুমি মোবাইল মিউজিক ডিরেক্টর। তুমি মোবাইলে গান দাও, মোবাইলেই লেখা দাও।'

আরও পড়ুন: Kolkata Book Fair 2022: বইমেলা শেষে বাড়ি ফিরতে অতিরিক্ত পরিবহণ পরিষেবা, নির্দিষ্ট করা হচ্ছে অটোর ভাড়াও

মুখ্যমন্ত্রীর কথায়, '১৯৯৫ সাল থেকে প্রতি বছরই আমি কিছু বই বইমেলায় দিই। আগের জীবনের কোনও কিছু ইতিহাসে লেখা নেই। বাবা-মা কোথায় হারিয়ে ফেলেছেন। এখন যে ঘটনাগুলো ঘটছে, সব অনুভূতিগুলো লিখে রাখি। এসব ভাষায় প্রকাশের জন্য আমার একটা পেন আছে। আমি এখনও মনে করি কলমের বিকল্প কিছু নেই। মনের ভাষা বের করতে গেলে, একটা খাতা আর একটা পেনের যে দাম সেটা তাঁরাই জানেন, যাঁরা লেখেন।' উল্লেখ্য, এবারের কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair 2022) তাঁর ১২টি বই প্রকাশিত হচ্ছে। 

আরও পড়ুন: Book fair 2022: 'থিমে এবার বাংলাদেশ' বইমেলার উদ্বোধনে দুই বাংলাকে সম্প্রীতির বার্তা মমতার

বইমেলা এলেই আমি জ্বালাই, ওরাও আমায় জালায়। বইমেলায় আমায় কখনও কখ লিখতে হয়।  ট্রেডমিল করতে করতেই লেখার ব্রিফিং করে দিই, 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget