এক্সপ্লোর

LPG Cylinder Crisis: স্কুলে স্কুলে গ্যাস সিলিন্ডারের আকাল, বন্ধ হয়ে যেতে পারে মিড-ডে মিলের রান্না !

LPG Cylinder And CNG Crisis: এবার খাস কলকাতার স্কুলে গ্যাস সিলিন্ডার নিয়ে সঙ্কট। এস এন ব্যানার্জি রোডের স্কুলে মিড-ডে মিল রান্নায় সমস্যা। হাসপাতালেও আকাল সিলিন্ডারের।

LPG Cylinder Crisis: কলকাতা থেকে জেলা, একাধিক স্কুলে রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাল দেখা গিয়েছে। আর তার জেরে বন্ধ হয়ে যেতে পারে স্কুলের মিড-ডে মিলের রান্না। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বীরভূমের নানুরে একটি স্কুলে গ্যাস সিলিন্ডারের আকাল দেখা গিয়েছে। অন্যদিকে, কলকাতারও একটি স্কুলে রান্নার গ্যাসের সিলিন্ডার দেখা গিয়েছে খবর। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার মধ্যবিত্তের হেঁশেলে। কলকাতা থেকে জেলা, এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ছে উদ্বেগ। মিলছে না গ্যাস সিলিন্ডার। রীতিমতো আকাল দেখা গিয়েছে। হাহাকার করছেন সাধারণ মানুষ। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন গ্রাহকদের। অনলাইনে রান্নার গ্যাসের বুকিংয়েও সমস্যা দেখা গিয়েছে। অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট। গ্যাসের অফিসে গিয়েও হচ্ছে না সুরাহা। দুশ্চিন্তায় গ্রাহকরা। 

গ্যাসের আকাল শহরের বিভিন্ন প্রান্তে। এবার খাস কলকাতার স্কুলে গ্যাস সিলিন্ডার নিয়ে সঙ্কট। এস এন ব্যানার্জি রোডের স্কুলে মিড ডে মিল রান্নায় সমস্যা। নানুরের স্কুলেও গ্যাসের আকাল। গ্যাস না পেলে বন্ধ হয়ে যাবে মিড ডে মিলের রান্না, বলছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে, রামপুরহাট মেডিক্যাল কলেজেও গ্যাসের আকাল। পড়ুয়া, চিকিৎসক ও নার্সদের ক্যান্টিনে গ্যাসের সমস্যা। এভাবে গ্যাসের আকাল চলতে থাকলে বন্ধ হয়ে যাবে রান্না, দাবি ক্যান্টিন কর্তৃপক্ষের। একই ছবি সিউড়ি হাসপাতালেও। সেখানেও দেখা গিয়েছে রান্নার গ্যাসের আকাল। 

১২ দিন পার, যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। আর এই যুদ্ধের আঁচ এসে পৌঁছেছে আমজনতার হেঁশেলে, দৈনন্দিন জীবনে। বর্ধমানেও রান্নার গ্যাসের জন্য হাহাকার। ডিস্টিবিউটরের অফিসের সামনে লম্বা লাইন। বাঁকুড়াতেও রান্নার গ্যাসের জন্য চিন্তায় সাধারণ মানুষ। একই ছবি কোচবিহারেও। রান্নার গ্যাসের আকাল দেখা গিয়েছে উত্তরবঙ্গের এই জেলাতেও। গ্যাস বুক করতে না পেরে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। 

জ্বালানি সঙ্কটের মধ্যেই দাম বাড়ল অটোর গ্যাসের। লিটারে ৫টাকা দাম বাড়ল অটোর LPG-র। ৫৭ টাকা থেকে বেড়ে হল ৬২ টাকা ৬৮ পয়সা। বিভিন্ন পাম্পে নেই সিএনজি। গ্যাস ভরতে অটো নিয়ে দীর্ঘক্ষণ লাইন দিতে হচ্ছে পাম্পের বাইরে। দু'বেলা অটো চালাতে পারছেন না চালকরা। তার ফলে বাড়ানো হয়েছে ভাড়া, যা নিয়ে সমস্যায় নিত্যযাত্রীরা। একদিকে দাম বেড়েছে অটোর গ্যাসের। তার মধ্যেই পাম্পে পাম্পে অটোর গ্যাসের আকাল। সকাল থেকে লম্বা লাইন দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়।       

এই সঙ্কটজনক পরিস্থিতির মাঝেই আইনি গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে গ্রেফতার করা হয়েছে ১ জনকে। বিশু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি ভর্তি সিলিন্ডার ও ১৭টি খালি সিলিন্ডার। জেরায় বেআইনিভাবে অটোয় গ্যাস ভরার কথা স্বীকার ধৃতের, দাবি পুলিশের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রের ছেলে, আগামিকাল ডাক পড়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রের
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রের ছেলে, আগামিকাল ডাক পড়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রের
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget