এক্সপ্লোর

Mid Day Meal: মিড-ডে মিলে শুধুই সেদ্ধ ডিম, গ্যাস সিলিন্ডার নেই, যুদ্ধের আঁচ কলকাতার স্কুলের কচিকাঁচাদের জীবনে

Mid Day Meal: স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, যে কমিউনিটি কিচেন থেকে তাঁদের স্কুলে মিড-ডে মিলের খাবার আসে, সেখান থেকে তাঁকে জানানো হয়েছে যে, গ্যাস সিলিন্ডারের সঙ্কটের কারণে রান্না করা সম্ভব হয়নি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গ্যাসের সঙ্কটে খাস কলকাতার স্কুলে উদ্বেগ। বাধা মিড-ডে মিলে। কলকাতার স্কুলে বন্ধ মিড-ডে মিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। তার নিদারুণ প্রভাব ধর্মতলার পাশে এস এন ব্যানার্জি রোডের রানি রাসমনি হাই স্কুলে। টিফিন টাইমে মিড-ডে মিলে দেওয়ার কথা রান্না করা খাবার। কিন্তু আজ মেনুতে শুধু ডিম সেদ্ধ। অন্যদিন রান্না করা খাবারই খায় ক্লাস ৫ থেকে ৮- এর পড়ুয়ারা। কিন্তু আজ তারা পেয়েছে সেদ্ধ ডিম। এলপিজি- র সঙ্কট এমন জায়গায় দাঁড়িয়েছে যে, রান্না করার পরিস্থিতি নেই। কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিলের রান্না, স্কুলের মধ্যে হয় না। কমিউনিটি কিচেন থেকে রান্না আসে। আজ সেখানেই মেনু বদলের ছবি। অন্যান্য দিন পড়ুয়ারা রান্না করা খাবার পেলেও, আজ মিড-ডে মিলের মেনুতে তারা পেয়েছে শুধুই ডিম সেদ্ধ। অথচ গতকাল অবধিও পরিস্থিতি স্বাভাবিক ছিল। 

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, যে কমিউনিটি কিচেন থেকে তাঁদের স্কুলে মিড-ডে মিলের খাবার আসে, সেখান থেকে তাঁকে জানানো হয়েছে যে, গ্যাস সিলিন্ডারের সঙ্কটের কারণে রান্না করা সম্ভব হয়নি। খুবই চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি রান্না করা। তাই কোনওমতে ডিম সেদ্ধ করে স্কুলে পাঠানো হয়েছে পড়ুয়াদের জন্য। আগামীকাল গ্যাস সিলিন্ডার পাওয়া গেলে রান্না করে পাঠানো হবে স্কুলে। নাহলে কিছু উপায় নেই। পড়ুয়ারা জানিয়েছে, গতকালও ভাত, ডাল, আলু পোস্ত খেয়েছিল তারা। কিন্তু আজ রান্নার গ্যাসের সিলিন্ডারের কারণে মিড-ডে মিলের মেনুতে মিলেছে শুধুই ডিম সেদ্ধ। কলকাতার শুধু এই একটি স্কুল নয়, অন্যান্য যেসব স্কুলে কমিউনিটি কিচেন থেকে রান্না হয়ে মিড-ডে মিলের খাবার যায়, সেখানেও ছবিটা প্রায় একই ধরনের। এস এন ব্যানার্জি রোডের রানি রাসমনি হাই স্কুলে কাল অবধি পড়ুয়ারা যেখানে খেয়েছিল ভাত, ডাল, সবজি, আজ সেখানে মিড-ডে মিলের খাবারে তাদের হাতে শুধুমাত্র দেওয়া হয়েছে ডিম সেদ্ধ। 

উত্তর কলকাতাতেই রয়েছে অন্তত ৭০টি স্কুল, দক্ষিণ কলকাতায় রয়েছে প্রায় ১০০টি স্কুল, যেগুলিতে মিড-ডে মিল দেওয়া হয়। সব জায়গাতেই রান্নার গ্যাসের সঙ্কটের কারণে অধিকাংশ স্কুলে মিড-ডে মিলের মেনুতে এসেছে বদল। হুগলি জেলার বিভিন্ন স্কুল সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, কাল থেকে কীভাবে চলবে? দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুলে কাঠের উনুনে রান্না হচ্ছে মিড-ডে মিলের খাবার। সুদূর পশ্চিম এশিয়ায় হওয়া যুদ্ধের প্রভাব পড়েছে কচিকাঁচাদের জীবনেও। 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget