এক্সপ্লোর

Nawsad on Saokat: 'নওশাদ জঙ্গি সংগঠনের নায়ক ', বিস্ফোরক শওকত মোল্লা

Nawsad Attacks Saokat:আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের, কী বললেন শওকত মোল্লা ?

রঞ্জিত হালদার, সোমনাথ দাস, দক্ষিণ ২৪ পরগনা:  নওশাদকে নিশানা তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। মূলত ভাঙড় বাজারে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সেই ভাঙ্গড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও তৃণমূল নেতা আহওসান মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্ব। আর সেখানেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। 

এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন,' নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique ) জঙ্গি সংগঠনের নায়ক এবং বিজেপির দালাল ও একটা কাল সাপ', প্রকাশ্য মঞ্চ থেকে বললেন বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি ভাঙ্গরের একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক শওকত মোল্লা। 

প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হলেও, এর আগেও শাসকদলের তরফে নিশানায় এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে একের পর এক বোমা-গুলি-হিংসা-মৃত্যু দেখেছিল বাংলা। টানা কয়েকদিন ধরে অশান্ত থেকেছিল ভাঙড় । আর যে অশান্তির জন্য বিরোধীদের একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও নাম না করে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বিজেপি একটা অপদার্থ দল। ওদিকে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। এখন বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে'। তারপরই নাম না করে নৌশাদকে নিশানা করেছিলেন মমতা।

আরও পড়ুন, অভিষেকের বিরুদ্ধে তদন্তে পর্যবেক্ষণ আদালতের, কী প্রতিক্রিয়া সুকান্তর ?

সেসময় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'একজন বিধায়কের বড় বড় কথা। তৃণমূল সুপ্রিমো সুর চড়িয়ে বলেন, 'বাম, রাম, শ্যাম আর কিছু গুন্ডাদাম। এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। অভিযোগ তুলছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এক বিপুল সংখ্যায় নমিনেশন অন্য কোনও জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ দিতে পেরেছে কি না, দেখান। ভাঙড়ের ঘটনা তো কিছু গুণ্ডা করেছে। আমাদের দু'জন সহকর্মী ওখানে মারা গেছে। ভাঙড়ের ঘটনা তৃণমূল সরকার করেনি।'

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget