এক্সপ্লোর

Jadavpur News: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, কড়া প্রতিক্রিয়া সেলিমের

Jadavpur CPM Office Attack: যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা, শমীককে নিশানা সেলিমের

কলকাতা: যাদবপুরের আনন্দপল্লিতে উত্তেজনা। সিপিএমের পার্টি অফিসে হামলা, শহিদ বেদি ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। সেলিম বলেন, এই কলকাতার বুকেই গ্রামফোন কোম্পানি ছিল, এইচ এম ভি রেকর্ডস, হিস মাস্ট্রার্স ভয়েস। শমীক যেকথা বলছেন, এটা এইচ এম ভি। হিস মাস্ট্রার্স ভয়েস, নিজের ভয়েস না। প্রতিদিন আরএসএস, বজরং দল হাজারটা নাম নিয়ে নষ্টামি-গুণ্ডামী করছে। শুধু যাদবুপুরে নয়, তার আগের দিন সোনারপুরে করেছে। বারুইপুরে করেছে।গড়বেতায় করেছে। ..আইনের শাসন বলবৎ করতে হবে। ভোটের সময় বলা হয়েছে, আইনের শাসন ফিরিয়ে আনব। সেখানে মানুষের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা-এটাকে গ্যারান্টি করতে হবে। এটা আমাদের দাবি। 

আরও পড়ুন, হুমায়ুন কবীরের দলের নেতা গ্রেফতার

অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), ‘কোনও পার্টি অফিস ভাঙা, এরকম কোনও রাজনৈতিক সংষ্কৃতি বিজেপির নেই। এটা হতে পারে না। এই কাজ কোনওদিন বিজেপি করেনি। রাস্তায় এখনও কোনও পার্টির ফ্ল্যাগ পড়ে থাকে, আমি থেকে শুরু করে, এক কর্মী পর্যন্ত, অন্য দলের, সেই পতাকাটাকে তুলে একটা উচু জায়গায় রেখে দেয়। এই শিক্ষা আমরা পেয়েছি, আমরা ছোটবেলা থেকে। শহিদ বেদী ভেঙে দেবে, এই সংষ্কৃতি আমাদের নয়।’

ভাঙা হয়েছে জানালার কাচ, কাঠের দরজা, জানালা, ভেঙে ফেলা হয়েছে সিসি ক্যামেরা। শনিবার রাতে যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে এভাবেই হামলা চালাল বহিরাগতরা।তাঁর বিজয়গড়ের বাড়িতে রীতিমতো তাণ্ডব চালানো হয় ।মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের  প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদার বলেন,  ২ জনকে তো আমি চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ দেখে। তারা এলাকায় নতুন বিজেপিকর্মী নামে পরিচিত। ২০০-৩০০ লোক ছিল। নতুন যারা বিজেপি হয়েছে, তারাই এই কাণ্ডটা করেছে। লাঠিসোঁটা ছিল, অস্ত্র ছিল, স্বাভাবিক অবস্থায় তো কেউ ছিল না। 
 
মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, বিজেপি করছে এটা। ওরা ভাবছে, এইগুলো করে কি তৃণমূল কংগ্রেসের মাথা নত করে দেবে? এত সোজা না।  ৪ মাসে ওদের গ্রাফ পড়ে গেছে, তাই ওরা গুন্ডামি করে, সন্ত্রাস করে, মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছে।

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, ভারতীয় জনতা পার্টি এ ধরনের হামলাকে সাপোর্ট করে না, এই ধরনের হামলাকে নিন্দা করে। আমি বিজেপির যারা কর্মী সমর্থক আছে তাদেরকে বলব বিজেপির কর্মপদ্ধতি, বিজেপি-নীতি অনুসারে চলতে। নব্য বিজেপি পুরাতন বিজেপি বলে কিছু হয় না। দুষ্কৃতী দুষ্কৃতীই হয়। 'বাঘাযতীনের পাশাপাশি, শনিবার রাতে, যাদবপুরের আনন্দপল্লিতেও দেখা দেয় উত্তেজনা। তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি, ভাঙচুর করা হয় সিপিএমের একটি শহিদবেদি। 
 
 

Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget