এক্সপ্লোর

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন, ওই মামলার সঙ্গে গতকালের ঘটনাকে যুক্ত করে দ্রুত শুনানি গ্রহণের আবেদন করা হয়

সৌভিক মজুমদার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ এক আইনজীবীর।                                                           

ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন, ওই মামলার সঙ্গে গতকালের ঘটনাকে যুক্ত করে দ্রুত শুনানি গ্রহণের আবেদন করা হয়। দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আলাদা মামলা দায়ের করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।                                               

ফেটসু'র সাধারণ সভাকে কেন্দ্র করে বুধবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । সংঘর্ষে জড়িয়ে পড়েন এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠন ও এবিভিপি-র সদস্যরা। এই ঘটনায় বৃহস্পতিবার দুই পক্ষই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানানো হল।                   

আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন

এদিকে, গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের তাণ্ডব। যাদবপুরকাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। বহিরাগতদের কেন গ্রেফতার করল না পুলিশ?  ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? এলাকায় উত্তেজনা থাকা সত্ত্বেও পুলিশ কেন সতর্ক হল না? পুলিশ কেন বহিরাগতদের গেটেই আটকাল না? ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডবের কথা স্বীকার পুলিশের।

'১০০ ডায়ালে ফোন করে ক্যাম্পাসের ভিতর গন্ডগোলের খবর দেওয়া হয় পুলিশের কাছে', ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের বের করে দেওয়া হয়, দাবি পুলিশের। তাণ্ডবকারী বহিরাগতদের গ্রেফতার কেন করা হল না? উঠছে প্রশ্ন। যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও SC/ST আইনে মামলা দায়ের। ABVP সমর্থক অরিত্র সরকার এই অভিযোগ দায়ের করেছেন। অন্যপক্ষের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি, জানাল পুলিশ।                         

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget