এক্সপ্লোর

JU Suicide: ফ্ল্যাট থেকে উদ্ধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের ঝুলন্ত দেহ

Jadavpur University: পুলিশ সূত্রে দাবি, পারিবারিক কোনও বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলেন স্যমন্তক দাস। দুপুর ২.৩০: ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ উপাচার্যের রহস্যমৃত্যু রিজেন্ট পার্কে সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে সহ উপাচার্য স্যমন্তক দাসের ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার করা হয়েছে। সিলিং ফ্যানে ক্যারাটের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় বুধবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

পুলিশ সূত্রে দাবি, পারিবারিক কোনও বিষয় নিয়ে ডিপ্রেশনে (Depression) ছিলেন স্যমন্তক দাস। দুপুর ২.৩০: ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, একাই রিজেন্ট পার্কের ফ্ল্যাটে থাকতেন যাদবপুরের সহ উপাচার্য। কম্পারেটিভ লিটারেচার (Comparative Literature) বিভাগের অধ্যাপক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) সহ উপাচার্য স্যমন্তক দাস। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ যাদবপুর।

ঠিক কী হয়েছিল এদিন: শহরে আরও এক অস্বাভাবিক মৃত্যু! ফ্ল্যাট থেকে উদ্ধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ উপাচার্যের ঝুলন্ত দেহ! ডিপ্রেশনে আত্মঘাতী (Suicide)? না কি নেপথ্যে অন্য কোনও কারণ? দানা বাঁধছে রহস্য।মৃতের নাম, স্যমন্তক দাস, বয়স ৫৭। থাকতেন, রানিকুঠিতে রিজেন্ট পার্ক গভর্নমেন্ট হাউসিং এস্টেটে। রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর দেড়টা নাগাদ কাজে আসেন ফ্ল্যাটের পরিচারিকা।  তাঁর দাবি, সহ উপাচার্যর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটে থাকা প্রোভিসির মাকে ডাকেন তিনি। তারপরেও কোনও সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে স্যমন্তক দাসের ঝুলন্ত দেহ।

পুলিশের বয়ানে: পুলিশ জানিয়েছে, ক্যারাটের বেল্ট গলায় পেঁচানো অবস্থায় ঝুলে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ উপাচার্য। উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উপাচার্য, রেজিস্ট্রার এবং ছাত্রছাত্রীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু তাঁর সম্পর্কে বলতে গিয়ে বলছেন, খুব ভাল মানুষ। কদিন ধরে শরীর খারাপ ছিল বলছিলেন।

পুলিশের অনুমান, পারিবারিক ও অন্যান্য কারণে ডিপ্রেশনে ভুগছিলেন সহ উপাচার্য। সেই কারণেই আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget