এক্সপ্লোর

Jadavpur University Chaos: যাদবপুরে WBCUPA-SFI সংঘাত; শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙল কাঁচ

Kolkata News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক চলাকালীন ধুন্ধুমার। দফায় দফায় উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড। বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনগুলি। শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার আগেই শুরু হয় স্লোগান। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার ছিল তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন।bতাতে অংশ নিতে বিশ্ববিদ্য়ালয়ে হাজির হন শিক্ষামন্ত্রী ও সংগঠনের সভাপতি ব্রাত্য বসু। তার আগে থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI...সেইসময় বিজেপি ও সিপিএমের ছাত্র সংগঠনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানান শিক্ষামন্ত্রী। এরইমধ্য়ে বামপন্থী সংগঠনগুলির বিক্ষোভের রেশ বাড়তে থাকে। বাড়তে থাকে এসএফআই-এর স্লোগানের জোর। ব্রাত্য বসু ওয়েবকুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেন বিক্ষোভকারীরা। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক স্লোগান’। 

এদিন শিক্ষামন্ত্রী বলেন, "ওয়েবকুপা, মেকি হিন্দুত্বে বিরুদ্ধে, আমরা খুব শিগগিরই আবার পথে নামতে যাচ্ছি। এদের আজকে জিজ্ঞেস করুন, এখানে যারা আজকে অধ্যাপকদের মারতে যাচ্ছেন, তারা তাদের যে রাজনৈতিক মতাদর্শের কথা বলেন, এরা বিজেপির বিরুদ্ধে কটা কর্মসূচি নিয়েছেন? শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা সেমিনার করেছেন? শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছেন? তারা তৃণমূলের অধ্যাপকের ওপর আঘাত করতে চায়, অধ্যাপকসত্ত্বার ওপর আঘাত করতে চায়, কিন্তু বিজেপির ব্যাপারে তারা নিশ্চুপ থাকে।'' পাল্টা মহম্মদ সেলিম বলেন, "কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না! গত ১২ বছর ধরে! উচ্চ শিক্ষামন্ত্রী কী করছিলেন? শিক্ষামন্ত্রী কী করছিলেন? পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেখানে কেন বারবার আক্রমণ নেমে আসে?'' 

এর আগে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ABVP-র অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিগৃহীত হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বামপন্থী ছাত্রদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ধাক্কাধাক্কিতে খুলল চশমা। ছিঁড়ে দেওয়া হল জামা। পুলিশ ডাকা নিয়ে বাবুল-উপাচার্য কথা কাটাকাটি। ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের। মুখ্যসচিবকে ফোন। পরে নিজেই গিয়ে প্রবল বিক্ষোভের মুখ থেকে বাবুল সুপ্রিয়কে বের করে আনলেন রাজ্যপাল। 

আরও পড়ুন: Road Accident Deaths: ভিন্ রাজ্যে বিয়েবাড়ি থেকে ফেরা হল না, দুর্ঘটনার শিকার কামারহাটির পরিবার, নিহত ৪, আশঙ্কাজনক ৬

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget