এক্সপ্লোর

Jadavpur University: অবশেষে নড়ল টনক! প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেল যাদবপুরে

JU Hostel: হস্টেলে ঘর বরাদ্দ করার ক্ষেত্রেও মানা হবে ইউজিসি-র বিধি। বৈঠকের পর জানালেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য।

কলকাতা: পড়ুয়ার প্রাণের বিনিময়ে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্রমৃত্যুর ১১ দিন পর প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের সিদ্ধান্ত। ক্যাম্পাসের ভিতরেই হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। এতদিন ওই হস্টেলে থাকছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। কর্মীদের সরিয়ে সেখানেই রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। ইউসিজি-র বিধি মেনেই নিরাপত্তা-ব্যবস্থা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা, আরএফআইডি এবং নিরাপত্তারক্ষীরা। হস্টেলে ঘর বরাদ্দ করার ক্ষেত্রেও মানা হবে ইউজিসি-র বিধি। বৈঠকের পর জানালেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য।

ছাত্রমৃত্যুর তদন্তে সোমবার, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে ডাকা হয়েছিল রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। ঘটনার পর কেন ছুটি বাতিল করে বিশ্ববিদ্যালয়ে এলেন না তিনি? সূত্রের খবর, এনিয়ে প্রশ্ন করা হয় রেজিস্ট্রারকে। এদিকে, যাদবপুরকাণ্ডে এখন পুলিশের স্ক্যানারে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট। 

দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘিরে যখন দেশজুড়ে তোলপাড়। ঘটনার ৪ দিন পরে ক্যাম্পাসে এসে চোখের জল ফেলেছিলেন রেজিস্ট্রার। এতো বড় একটা ঘটনার পর ৪ দিন কেটে গেলেও, কিছুই জানতেন না বলে দাবি করেন তিনি। ছাত্রমৃত্যুর তদন্তে সোমবার, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে ডাকা হয় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে।

কী ঘটেছিল ৯ অগাস্ট ঘটনার রাতে? কী কী দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, বাড়ি ছেড়ে সদ্য ৩দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এক সাড়ে সতেরো বছরের পড়ুয়াকে? ঘটনার সময় কারা সেখানে উপস্থিত ছিল? তা জানতে, রবিবার হস্টেলের এক আবাসিক ছাত্রের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট রাতে নদিয়ার পড়ুয়ার সঙ্গে ঠিক কী হয়েছিল তা নিয়ে ওই ছাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখান থেকে কোনও সূত্র পাওয়া যায় কিনা, খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত, পড়ুয়াকে খুনের অভিযোগে ১২ জন ও পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে ১ জন, সবমিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষকে জেরা করে, পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে, আরও ১১ জনের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ।

আরও পড়ুন: হস্টেলের ৬৫ নম্বর ঘরে কী হত? উত্তর খুঁজছে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget