এক্সপ্লোর

Jadavpur University: পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, নির্দেশ বিচারপতির ডিভিশন বেঞ্চের

Court On JU Hostel: পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, কী নির্দেশ কোর্টের ?

কলকাতা: পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। 'পুজোর ছুটির সময় যাতে কোনও হস্টেলের তালা খোলা না থাকে,তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে', প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে, নির্দেশ আদালতের।'পুজোর ছুটির পর সরকার এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা আলোচনায় বসুন। আলোচনায় বসে দু'পক্ষ নিরাপত্তা সহ যাবতীয় সমস্যার সমাধান করবেন। CCTV বসানো সহ বাকি বিষয় নিয়েও পুজোর ছুটির পর রিপোর্ট দেবে রাজ্য- বিশ্ববিদ্যালয়', নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের।

আরও পড়ুন, 'জল ভেবে মদের সঙ্গে ফর্মালিন খেয়ে' জোড়া অস্বাভাবিক মৃত্যু ! পুজোর মুখে মর্মান্তিক ঘটনা ডায়মন্ড হারবারে


পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল। পুজোর ছুটির সময় যাতে কোনও হোস্টেলের তালা খোলা না থাকে সেটা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শুক্রবার এমনই নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। চলতি বছরের পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।চালানো হয় ভাঙচুর।
 
গণ্ডগোলের মাঝে পড়ে রক্তাক্ত হন এক ছাত্রও! এই ঘটনায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেরকমই একটি মামলায় শুক্রবার, ডিভিশন বেঞ্চ বলে,বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। পুজোর ছুটির পর রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা আলোচনায় বসে নিরাপত্তা সহ যাবতীয় সমস্যার সমাধান করবেন। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু বলেন, 'মাননীয় বিচারপতি একটি বিশ্ববিদ্য়ালয় নিয়ে যখন রায় দিচ্ছেন, তখন বুঝতে হবে বাকি ৩১টি বিশ্ববিদ্য়ালয়ের উপর রায় নেই। তাহলে যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলেই এই ধরনের রায় হচ্ছে। ৩১টা বিশ্ববিদ্য়ালয়ের ক্ষেত্রে এক নিয়ম আর একটা বিশ্ববিদ্য়ালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়ম-কানুন তাহলে বিচারপতিও, মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্য়ালয়ের অভ্যন্তরে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছে।  আমি বিচারপতিকে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।'এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে CCTV বসানো-সহ বাকি বিষয় নিয়েও পুজোর ছুটির পর রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget