এক্সপ্লোর

Jadavpur University: বাম আমলের OBC তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি ! ২০২৪ সালের হাইকোর্টের নির্দেশকেই মান্যতা এই বিশ্ববিদ্যালয়ের

Jadavpur University Admission :আজ থেকে খুলে গিয়েছে যাদবপুরে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির পোর্টাল , স্নাতকে ভর্তির ক্ষেত্রে হাইকোর্টের রায় মেনেই ভর্তি প্রক্রিয়া শুরু

কলকাতা: বাম আমলের ওবিসি তালিকার ভিত্তিতেই ভর্তি শুরু যাদবপুরে ! ২০২৪ সালের হাইকোর্টের নির্দেশকেই আপাতত মান্যতা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্নাতকে ভর্তির ক্ষেত্রে হাইকোর্টের রায় মেনেই ভর্তি প্রক্রিয়া শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন, লালবাজার থেকে ছাড়া পেলেন সুকান্ত, জোর কটাক্ষ অভিষেককে, 'পিসির আঁচলের তলায় থেকে হাডুডু খেলতে বলুন..'

আজ থেকে খুলে গিয়েছে যাদবপুরে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির পোর্টাল। এবং ওবিসির আওতায় ৬৬টি জনজাতি রেখেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কলেজগুলিতে ভর্তির পোর্টাল চালু হলেও ওবিসি নিয়ে ধন্দ কাটেনি।উল্লেখ্য, ওবিসি নিয়ে ইতিমধ্য়েই আদালত অবমাননার মামলা সামনে এসেছে। 'ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল?', প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হয়েছে। মুখ্যসচিব ও উচ্চশিক্ষা দফতরকে যুক্ত করা হয়েছে মামলায়।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই যে ১৪০ সম্প্রদায়ের তালিকা হয়েছিল, OBC সম্প্রদায় ভুক্ত বলে, তার উপর একটা অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং এখানে মামলাকারীদের অভিযোগ হচ্ছে, কলকাতা হাইকোর্টের এই অন্তবর্তী স্থগিদাদেশের পরেও, ভর্তির যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল এখনও চালু রয়েছে। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬ টি সম্প্রদায়, যারা OBC সম্প্রদায়ভুক্ত ছিলেন, তাঁদেরকে নিয়েই সমস্ত ধরণের নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত ধরণের ভর্তির প্রক্রিয়া করতে হবে। 

তাঁদের অভিযোগ হল যে, তাঁদের নতুন যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে ওবিসি A এবং ওবিসি B ক্যাটাগরির উল্লেখ রয়েছে। ফলত এটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে বলে মনে করছেন। এবং তাঁরা বলছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নয়,  একাধিকবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকেও, এই একই ধরণের নির্দেশ দেওয়া হয়েছে যে, শুধুমাত্র ২০১০ সালের আগে পর্যন্ত, যে ৬৬ টি সম্প্রদায় OBC ভুক্ত ছিল, তাঁদেরকে নিয়েই সমস্ত ধরণের প্রক্রিয়া শুরু করতে হবে।

কিন্তু এক্ষেত্রে একেবারে ইচ্ছাকৃতভাবে এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন। এই অভিযোগেই কিন্তু তাঁরা কলকাতা হাইকোর্টের ফের দ্বারস্থ হয়েছেন। তাঁদের স্পষ্ট অভিযোগ, যখন কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশের পরেও তাঁরা ওদিকেও বারবার দেখেছেন, যে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কোথাও 'ভর্তি'-র কথা বলা হয়েছে। কোথাও 'নিয়োগ'-র কথা বলা হয়েছে। এবং আজকেও  তাঁরা দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত এই যে ভর্তির পোর্টাল রয়েছে, সেই ভর্তির পোর্টাল কিন্তু চালু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget