এক্সপ্লোর

Jadavpur University Death : 'জড়িত তো ওরাই না...' যাদবপুরে মৃত ছাত্রীর বাবা কাদের রাখলেন সন্দেহের তালিকায়?

রাতে বাড়িতে ঢোকার মুখে, চাঞ্চল্যকর অভিযোগ করেন যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের মা-বাবা। বললেন, ঘটনায় জড়িত সহপাঠীরাই।  


আবির দত্ত, হিন্দোল দে , সমীরণ পাল,কলকাতা: অন্ধকারে একা ভয় পেত মেয়েটা, সেই মেয়েটাই একা একা অন্ধকারে যাবে কেন ,শুরু থেকেই কিছুতেই মানতে পারেনি মা-বাবার মন। অনামিকার মা-বাবার বদ্ধমূল ধারণা, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। সোমবার খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। আর রাতে বাড়িতে ঢোকার মুখে, চাঞ্চল্যকর অভিযোগ করেন যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের মা-বাবা। বললেন, ঘটনায় জড়িত সহপাঠীরাই।  

সহপাঠীরাই জড়িত? খুনের অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে নিহত পড়ুয়ার মা-বাবা। তাঁদের দাবি, ঘটনায় জড়িত সহপাঠীরাই। বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এবং মেয়ের সহপাঠীদের খোঁজ না নেওয়ায় মা-বাবার গলায় ক্ষোভের সুর। 

'জড়িত তো ওরাই না...' 
অনামিকার বাবা বললেন, 'মাকে ভিডিও পাঠাচ্ছিল। ৯টা ৮-এ মায়ের সঙ্গে কথা হল। বলল আরও ভিডিও পাঠাচ্ছি। মা বলল আর পাঠাতে হবে না। এবার বেরিয়ে আয়। বলল সাড়ে ৯টায় বেরিয়ে যাব।' এর মধ্যে কী এমন ঘটল, সেটাই বুঝে উঠতে পারছে না পরিবার। শুধু মনে করছেন, সহপাঠীরাই জড়িত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 'কেউ যোগাযোগ করেনি। কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না...'। 

বৃহস্পতিবার সন্ধেয় অনুষ্ঠানে এসেও কখনও ছবি, কখনও ভিডিও তুলে মা-বাবাকে পাঠিয়েছেন।  হোয়াটস অ্যাপে মা-বাবা আর মেয়ের গ্রুপে বৃহস্পতিবার সন্ধে ৭.২২-এ অনামিকা পাঠান অনুষ্ঠানের ছবি। এরপর, রাত ৮টা ৫৬ ও রাত ৯টা ১মিনিটে অনুষ্ঠানের দু'টি ভিডিও পাঠান। তারপর ...সব শেষ। 

কী জানাচ্ছে পুলিশ ?
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের। রবিবার দুপুরে ডিসি এসএসডি বিদিশা কলিতা ও ময়নাতদন্তকারী চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় যাদবপুর থানার পুলিশ। সন্ধেবেলা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। জলাশয়ের পাশে একটি ফাঁকা জায়গা ছিল যেখানে গ্রিল দেওয়া নেই। প্রায় সারে পাঁচ ফুটের  মত ফাঁকা ছিলো বলে অনুমান বিশেষজ্ঞদের। জলাশয়ের কিনারার কাছে জলের গভীরতা প্রায় ২. ৫০ ফুট। একটু এগিয়ে গেলে ৪. ৫০ ফুট। এরপর থেকে গভীরতা বেড়েছে।   পুলিশ সূত্রে দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে,  বৃহস্পতিবার রাত ১০টার সময় হেঁটে ঝিলের কাছে শৌচালয়ের দিকে যান তরুণী। তার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আরও ৩ জনকে দেখা গেছে সেদিকে যেতে। ছাত্রীর দেহ জলাশয় থেকে তোলা হয়েছে আনুমানিক রাত ১০টা২০ থেকে ১০টা২৫ এর মধ‍্যে।

 

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget