এক্সপ্লোর

Jadavpur University Student Death : যাদবপুরকাণ্ডে আরও কয়েকজন পড়ুয়া-প্রাক্তনীর খোঁজ তদন্তে, কারা তাঁরা

JU Student Death: পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত সেই সব ছেলেরা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : যাদবপুরে ছাত্রমৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনায় প্রথমে তিন জন ও পরে বর্তমান ও প্রাক্তন পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে। এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯। চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। তদন্তে উঠে আসছে নানা তথ্য। সে দিনের সেই ভয়ানক ঘটনায় শুধু এই ৯ জন নয়, আরও অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বলে উঠেছে দাবি। এবার তদন্তকারীদের স্ক্যানারে উঠে এল আরও কয়েকজন পড়ুয়ার নাম। তালিকায় আছে কয়েকজন প্রাক্তনীও। (JU Student Death)  

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা নাকি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত সেই সব ছেলেরা। এঁদের পরিচয় কী, তদন্তের স্বার্থেই সেই তথ্য প্রকাশ করছে না পুলিশ। 

ঠিক কী ঘটেছিল সেদিন? পরিচয়পর্বের নামে কীভাবে ছাত্রকে হেনস্থা করা হয়েছিল? ভিডিও উদ্ধারে ধৃতদের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। তারই রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। 

নদিয়া থেকে পড়তে আসা ছাত্রের মৃত্যুর পরে, র‍্যাগিং ফের উঠে এসেছে আলোচনার টেবিলে! আর বিশ্ববিদ্যালয়ে যে দিনের পর দিন ধরে ব়্যাগিং (Ragging)  চলছিল, তা নিয়ে মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সুপার।  বৃহস্পতিবার তিনি বলেন, বছরের পর বছর ধরে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে যাদবপুরে! হস্টেলে দাপাদাপি চলত প্রাক্তনীদের। সব জানত কর্তৃপক্ষ। হস্টেল সুপারের এই বিস্ফোরক বয়ানের পরে অনেকেই প্রশ্ন তুলছেন, প্রাক্তনীরা বেআইনিভাবে ঘর আঁক়ড়ে পড়ে আছেন, মেন হস্টেলের মধ্যে যত্রতত্র নেশার উপদ্রব, অথচ এতদিন তিনি কেন প্রকাশ্যে মুখ খোলেননি? এর উত্তরে তিনি বলছেন, হস্টেলে ৬০০ ছেলে, ২ জনমাত্র সুপার কী করব ! 

অন্যদিকে পড়ুয়া মৃত্যুর তদন্তে  শুক্রবার পঞ্চম বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুপার-আবাসিকদের। চলতি সপ্তাহেই চূড়ান্ত রিপোর্ট যাচ্ছে ইউজিসি-র কাছে। সেইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তনী ও পড়ুয়াকে তলব করেছে পুলিশ। তলবের পর প্রাক্তনী ও পড়ুয়ারা আজ হাজিরা দিতে পারেন যাদবপুর থানায় ।                          

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget