এক্সপ্লোর

JU Student Death : ভয়াবহ রাতে বিবস্ত্র করে ব়্যাগিং ছাত্রকে, আবার প্ল্যান করে তাদেরই ফোন ডিন অফ স্টুডেন্টসকে !

Jadavpur University Student Death : সন্দেহ করা হচ্ছে, ব়্যাগিংয়ে যুক্ত একদলের ফোন গিয়েছিল ডিন অফ স্টুডেন্টস-এর কাছে।  আরেকদল ব্যস্ত ছিল র‍্যাগিংয়ে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী , পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যাদবপুর হস্টেলে (JU Hostel) কী ঘটেছিল সেই রাতে? পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ! পুলিশের দাবি, সেদিন রাতে নৃশংস ব়্যাগিং (JU Student death) হয় মৃত পড়ুয়ার সঙ্গে। তাঁকে দিয়ে জোর করে চিঠি লেখানো থেকে বিবস্ত্র করে ঘোরানো, কী না ঘটে গিয়েছে ! সেই সঙ্গে পুলিশের সন্দেহ, মাত্র ৯ জন নয়, এই ঘটনায় যুক্ত আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত ১০.০৫। ডিন অফ স্টুডেন্টসের কাছে গিয়ে পৌঁছায় একটি ফোন। যেখানে নাকি বলা হয়, একজন ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে। পুলিশ সূত্রে দাবি, একটা চিত্রনাট্য তৈরি করে ওই ছেলেটির উপর হাড়হিম করা অত্যাচার করা হয়। সন্দেহ করা হচ্ছে, ব়্যাগিংয়ে (Jadavpur University student death) যুক্ত একদলের ফোন গিয়েছিল ডিন অফ স্টুডেন্টস-এর কাছে।  আরেকদল ব্যস্ত ছিল র‍্যাগিংয়ে। (Ragging) 

পুলিশ সূত্র বলছে, রাত ১০.০৫ টায় ডিন অফ স্টুডেন্টসের কাছে একজনের ফোন যায়। সেই ফোনে ট্রু-কলারে নাম নোট করে তিনি ফোন করেন হস্টেল সুপারকে। জিগ্যেস করেন, এই নামে হস্টেলে কেউ আছে কি না। সেই অনুসারে, তাঁকে বিষয়টি দেখতে বলেন।  এগিয়ে চলছিল ঘড়ির কাঁটা। অন্যদিকে চলছিল অমানুষিক নির্যাতন। রাত ১১.৩০ টা নাগাদ পরিচয়পর্বের নাম করে একটা ঘরের মধ্যে চলতে থাকে মানসিক নির্যাতন। জানা যায়, তাকে বিবস্ত্র করে ইন্ট্রো নেওয়ার নাম করে করা হচ্ছিল অত্যাচার। রাত ১১.৪৫-য় ওই ছাত্রকে হস্টেলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে ৯ অগাস্টের রাতের অত্যাচারের হাড়হিম করা এই তথ্য উঠে এসেছে। ১ ঘণ্টা ৩৪ মিনিট ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চলেছিল নির্যাতন। এরপর ৩ তলা থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু ঘটে। সূত্রের খবর, প্রথমে ৪ তলার ঘরে শুরু হয় নির্যাতন। এরপরে ৪ তলা থেকে ৩ তলার একের পর এক ঘরে এনে পরিচয়পর্ব শুরু হয়। ৯ তারিখের আগের দিনও হয়েছিল র‍্যাগিং, পরের দিনও হয় অত্যাচার।  জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম করে চিঠি লেখানোয় মুখ্য ভূমিকা ছিল সৌরভ-সপ্তকের।                         

আরও পড়ুন :

 রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? পুঙ্খানুপুঙ্খ জানালেন নিরাপত্তা রক্ষী

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget