এক্সপ্লোর

Jadavpur University: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি, অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকদের

West Bengal News: উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীরা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) অধ্য়াপক সংগঠন জুটার (JUTA)। বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্য় ও রাজ্য়পালের উদ্দেশে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করলেন অধ্য়াপকরা।

অবস্থান-বিক্ষোভ অধ্য়াপক সংগঠনের: যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন রাজ্য়পাল ও বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোস। তারপরে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কাউকে উপাচার্য নিয়োগ করা হয়নি। উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্য়ালয় চত্বরে অবস্থান-বিক্ষোভ করল যাদবপুরের অধ্য়াপকদের সংগঠন জুটা। অবস্থান-বিক্ষোভ থেকে রাজ্য় সরকার ও রাজভবনের উদ্দেশে সংঘাত সরিয়ে রেখে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করা হয়।

গত বছরের ডিসেম্বরে সমাবর্তনের আগের দিন নিজের নিয়োগ করা যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেন আচার্য ও রাজ্য়পাল। কিন্তু, আচার্যর অপসারণ-নির্দেশ অগ্রাহ্য় করে রাজ্য় সরকারের দেওয়া দায়িত্ব পালন করে সমাবর্তনে পৌরহিত্য় করেন বুদ্ধদেব সাউ। যদিও জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দেন যাদবপুরের সহ উপাচার্য। তবে আচার্য অপসারণ করার পর বুদ্ধদেব সাউ কীভাবে সমাবর্তনে পৌরহিত্য় করতে পারেন তা নিয়ে ওঠে প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনকে বেআইনি অ্য়াখ্য়া দেন রাজ্য়পাল। এমনকী আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান তিনি। রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের এই আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সরব হল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকদের সংগঠন জুটা।    

গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ছিল। তার ঠিক আগের রাতে বুদ্ধদেবকে সরিয়ে দেন রাজ্যপাল। সেই সময় বুদ্ধদেবের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য। সেই মতো সমাবর্তন অনুষ্ঠানে হাজির হন তিনি। জানান, রাজ্যের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। কোর্টও অনুমোদন দিয়েছে। তাই সমাবর্তনে পৌরহিত্য করছেন তিনি। যদিও আইনি সমস্যার কথা মাথায় রেখে তাঁর হাত দিয়ে পড়ুয়াদের ডিগ্রির শংসাপত্র প্রদান করা হয়নি।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: কোপাই নদী বেদখলের অভিযোগ, কাজ বন্ধ রাখার নির্দেশ জেলাশাসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget