এক্সপ্লোর

Jahangir Khan : এত বিপুল সম্পত্তি ! জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর নামে প্রচুর-প্রচুর দলিল....চক্ষুস্থির পুলিশের, এবার বড় পদক্ষেপ?

প্রচুর টাকা-কড়ি ও জমিজমা রয়েছে এই স্বঘোষিত 'পুষ্পা'র ও তাঁর স্ত্রীর নামে। মনে রাখতে হবে, গুণ্ডাদমন বিলে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের সংস্থান রয়েছে। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিধানসভায় গুণ্ডাদমন বিল পাশ হওয়ার ঠিক পরদিনই গত বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরাট সম্পত্তির হদিশ পেল পুলিশ। প্রচুর টাকা-কড়ি ও জমিজমা রয়েছে এই স্বঘোষিত 'পুষ্পা'র ও তাঁর স্ত্রীর নামে। মনে রাখতে হবে, গুণ্ডাদমন বিলে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের সংস্থান রয়েছে। 

আগেই গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস জাহাঙ্গির খান। জালে জড়িয়েছেন তাঁর স্ত্রীও। আর এবার সস্ত্রীক ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, নামে-বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার 'পুষ্পা' ও তাঁর স্ত্রী। হদিশ মিলেছে প্রায় ৬০-টির মতো দলিলের। পুলিশের দাবি, ফলতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা জুড়ে রয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি। ইতিমধ্যেই সেসব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে,  এছাড়াও বেনামেও বিপুল পরিমাণে সম্পত্তি থাকতে পারে তাদের। 

গত , ১৬ মে, জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ, RAF-এর সামনেই প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে 'পুষ্পা বাহিনী'। যদিও, 'পুষ্পা-বাহিনীর' সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। দেন সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। এরপর গতকাল বিধানসভা থেকেও পাস হয়েছে গুন্ডা-দমন বিল। বিল নিয়ে বলতে গিয়ে ফের গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখে। সোমবার বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল। এবার আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে আরেকটি বিলে। এই বিল পাশের কয়েকঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের এইসব বেহিসেবি সম্পত্তির হদিশ। এসব তিনি অর্জন করলেন কীভাবে? স্থানীয়দের অভিযোগ এই বিপুল পরিমান জমি-টাকা তোলাবাজি করে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পাওয়া। 

এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করাতে গিয়ে, ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর এই সব সম্পত্তি নিয়ে কী করবে প্রশাসন? উত্তর মিলবে শিগগিরিই।  

আরও পড়ুন : ভয়ঙ্কর প্রকৃতি ! হু-হু করে গলল হিমবাহের জল, হড়পা বানে ভেসে গেল রাস্তা, আটকে সারি সারি গাড়ি

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget