এক্সপ্লোর

Jahangir Khan: গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

Jahangir Khan Wife Arrested: জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। তারপর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। আগেই জাহাঙ্গিরের স্ত্রী-র নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন তিনি। 

গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেফতার, দাবি পুলিশের। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ। 'বেআইনি জমায়েতের আগের রাতে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক', ফলতার মল্লিকপুরে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক, দাবি পুলিশের। তারপর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। 

জাহাঙ্গির খান আগেই গ্রেফতার হয়েছেন। কয়েকদিন আগে তাঁকে হাজত থেকে ছাড়ানোর জন্য হামলা হয়েছিল থানায়। অভিযোগ ওঠে জাহাঙ্গিরের স্ত্রী'র নেতৃত্বেই এই হামলা চালানোর হয়। আগে থেকেই লোক জমায়েত করেছিলেন জাহাঙ্গিরের স্ত্রী এবং বেশ ভাল সংখ্যক থানার সামনে গিয়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, এমনই অভিযোগ উঠেছিল। যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়ে হামলাকারীরা। পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্য পাড়ে উঠে পালায় অনেকেই। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ দায়ের হয় জাহাঙ্গিরের স্ত্রী'র বিরুদ্ধেও। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ফলতার জাহাঙ্গির খানের স্ত্রী। অবশেষে শনিবার ২০ জুন সকালে তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 

'গুন্ডা ট্যাক্স- এর ভাগও পৌঁছে যেত...', কয়লা পাচারকাণ্ডে ধৃত প্রাক্তন ওসিকে আদালতে পেশ করে ইডি- র চাঞ্চল্যকর দাবি

অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে তাঁকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই নিয়ে ফলতা থানায় হামলার ঘটনায় ধৃত বেড়ে হল ২৭ জন। গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুলিশ, RAF-এর সামনেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ফলতায়। অভিযোগ, এখানকার একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গির খানকে ছাড়াতে, তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে প্রথমে রাস্তা অবরোধ ও রাতে ফলতার মল্লিকপুরে জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হামলার ছক কষা হয়। তবে পূর্ব পরিকল্পনামাফিক হামলার সমস্ত পরিকল্পনা মঙ্গলবার ভেস্তে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ করে দেয় তাঁরা। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গির-বাহিনীকে। এর পরবর্তীকালে জাহাঙ্গিরের স্ত্রীর নামে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। সেদিন থেকেই কোনও হদিশ পাওয়া যায়নি জাহাঙ্গিরের স্ত্রীর। আজ সকালে তাঁকে পাকড়াও করে পুলিশ। আজই তাঁকে আদালতে পেশ করা হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget