এক্সপ্লোর

Jahangirpuri violence : ' নাটক করতে, ছবি তুলতে গিয়েছিলেন ', তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে খোঁচা দিলীপের

Dilip Ghosh Slams TMC : ' রাজ্যে হিংসা বন্ধ করতে পারেন না। নাটক করতে ওখানে গেছেন। আসলে ছবি তুলতে গিয়েছিলেন। ওঁরা এটাই চান। ' 

বিশ্বজিৎ দাস, খড়গপুর : জাহাঙ্গিরপুরী হিংসার (Jahangirpuri violence) ঘটনাস্থল ঘুরে দেখতে শুক্রবার দিল্লি যায় তৃণমূলের (  Trinamool Congress ) ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার, শতাব্দী রায়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলার উদ্দেশে রাজধানী শহরে গেলেও, শেষ পর্যন্ত হিংসার ঘটনা ঘটেছিল যেখানে সেখানে ঢুকতে পারল না তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম! অভিযোগ, তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ‘আটকায়’ পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে ওঠে বাধা দেওয়ার অভিযোগ! তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ( fact-finding team ) সফরের তদারকির দায়িত্বে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।    

এদিন তৃণমূল নেতা-নেত্রীদের দিল্লি-গমন প্রসঙ্গে সরব হন বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার থেকে শমীক ভট্টাচার্য প্রত্যেকেই তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ করেন। শনিবার  সকালে জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো নিয়ে দিলীপ ঘোষও কটাক্ষ করেন। TMC কে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন,  ' রাজ্যে হিংসা বন্ধ করতে পারেন না। নাটক করতে ওখানে গেছেন। আসলে ছবি তুলতে গিয়েছিলেন। ওঁরা এটাই চান। ' 

আরও পড়ুন : 

বিশ্বভারতীতে তুলকালাম, গেট ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা, রাজ্যপালের কাছে নিরাপত্তা চাইলেন ভিসি

দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া জাহাঙ্গিপুরীর ঘটনার তথ্যানুসন্ধানের জন্য  ৫ জনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল। কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে সেই প্রতিনিধি দলে ছিলেন । তৃণমূল সাংসদ শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, সাজদা আহমেদ এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। কিন্তু, জাহাঙ্গিরপুরীর ব্লক C-তে শেষ ব্যারিকেড অবধি পৌঁছনোর আগেই দিল্লি পুলিশ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ তর্ক-বিতর্ক চলার পরে সেখানে জাহাঙ্গিরপুরীর কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে ফিরে যান তৃণমূলের প্রতিনিধিরা। 

হনুমান জয়ন্তী পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল দিল্লির জাহাঙ্গিরপুরী! মূল অশান্তি হয় জাহাঙ্গিরপুরীর ব্লক C-তে। অশান্তির পরে সেখানেই চলেছিল বুলডোজার।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget