এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে স্কুলে ঢুকে ছাত্রকে 'অপহরণের চেষ্টা

খাস কলকাতা থেকে জলপাইগুড়ি পরপর অপহরণের চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

রাজা ভট্টাচার্য, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে স্কুলে ঢুকে ছাত্রকে 'অপহরণের চেষ্টা! তৃতীয় শ্রেণির ছাত্রকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। ছুটির পর স্কুলে অপেক্ষা করছিল ছাত্র। জানা যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুলে ঢুকে ছাত্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেই দৌড়ে টিচার্স রুমে ঢুকে যায় ছাত্র, পালিয়ে যায় ওই ব্যক্তি, এমনটাই দাবি করেছেন পড়ুয়ার বাবা। স্কুলে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক।

পড়ুয়ার বাবা জানিয়েছেন, প্রতিদিনই ওই ছাত্রকে স্কুল থেকে নিতে আসেন এক টোটো চালক। এদিন কিছুটা দেরি হয় তাঁর। ছাত্রটি স্কুলের বারান্দাতেই অপেক্ষা করছিল, এই সময়েই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এসে ওই পড়ুয়াকে নিয়ে যেতে চায়। রাজি না হওয়ায় হাত ধরেও টানাটানি করে। এরপরই ছুটে টিচার্স রুমের সামনে চলে যায় ওই পড়ুয়া। পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।

কলকাতাতেও পড়ুয়াকে অপহরণের চেষ্টা: এই একই দিনে খাস কলকাতায়, রীতিমতো ফিল্মি কায়দায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ ওঠে বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। লেক থানা (Lake Police Station) থেকে ১ কিলোমিটারের মধ্যে, স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল ছুটির সময় এখানে আসে ১০-১২জন বাইক আরোহী দুষ্কৃতী। অভিযোগ, একাদশ শ্রেণির এক ছাত্রকে জোর করে বাইকে তুলে অপহরণ করা হয়।                                                            

সহপাঠীরা বাধা দিলে তাদেরও বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। এই ঘটনায়, লেক থানায় অভিযোগ করা হয়েছে। বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যা হয়েছে তা স্কুলের বাইরে হয়েছে। সেখানে স্কুলের কোনও দায়িত্ব নেই। তবে, পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টা পর অপহৃত কিশোরকে উদ্ধার করে পুলিশ।

বারবার স্কুলের সামনে দুষ্কৃতীদৌরাত্ম চিন্তা বাড়িয়েছে। খাস কলকাতা থেকে জলপাইগুড়ি পরপর অপহরণের চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: 'অর্থের অভাব হবে না, পাশে আছি', হাসপাতালে আহত ছাত্রীকে দেখতে গিয়ে আশ্বাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari Baruipur Case: 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget