এক্সপ্লোর

Jalpaiguri News: শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বানারহাটে পুড়ে ছাই বাড়ি, দোকান

Jalpaiguri Fire: স্থানীয়রা জানিয়েছেন, আগুন এত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যে, কেউ কাছাকাছি যেতে পারছিলেন না।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শীতের রাতে বিধ্বংসী আগুনের ভস্মীভূত যাবতীয় পুঁজি (Jalpaiguri Fire)। পুড়ে ছাই দু'টি বাড়ি এবং একটি দোকান। এতই ভয়ঙ্কর আকার ধারণ করেছিল আগুন যে, নেভানোর জন্য কাছেও ঘেঁষতে পারেননি কেউ। তাতেই ভস্মীভূত হয়ে যায় দোকানঘর এবং দু'টি বাড়ি। এই ঘটনায় কেউ হতাহত হননি বটে, ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Jalpaiguri News)। 

কেউ হতাহত হননি বটে, ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

জলপাইগুড়ির বানারহাট হাটখোলা এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার গভীর রাতে আশেপাশের বাসিন্দারা প্রথম বার আগুনের কালো ধোঁয়া এবং লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে দমকল এসে পৌঁছনোর আগে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। ়

আরও পড়ুন: Purba Medinipur: পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ভষ্মীভূত দরকারি নথি ও কাগজপত্র

স্থানীয়রা জানিয়েছেন, আগুন এত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যে, কেউ কাছাকাছি যেতে পারছিলেন না। তাও সবরকম চেষ্টা চালানো হচ্ছিল। তার পর ধূপগুড়ি এবং মালবাজার দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়।  প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। কোনও হতাহতের খবর মেলেনি। 

এক দিন আগে মেচেদা স্টেশনের পাশে বস্তিতেও আগুন লাগে

এর আগে, বৃহস্পতিবার মেচেদা রেল স্টেশনের গায়ে অবস্থিত ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন এক বাবা ও মেয়ে। তাঁরা অসুস্থ ছিলেন। জ্বলন্ত ঝুপড়িতে আটকে পড়েন, বেরোতে পারেননি। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। 

সেখানে আগুনের গ্রাসে পর পর ১৫টি ঝুপড়ি চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে। স্থানীয়দের দাবি, ভোরবেলা ঘুমিয়েছিলেন সকলে। চেঁচামেচিতে যখন ঘুম ভাঙে, আগুন অনেকটাই গ্রাস করে ফেলেছে চারিদিক। ওই ঝুপড়িতেও দাউদাউ করে আগুন জ্বলছিল। ফলে ঘুম ভেঙে বাইরে বেরোতে পারেননি বাবা ও মেয়ে। 

বৃহস্পতিবার সকালে আবার সাত সকালে পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে (TMC office gets fire) আগুন লেগে যায়। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র (furniture catches fire)। পুড়ে গিয়েছে বহু দরকারি নথি ও কাগজপত্রও (documents get destroyed)। টেবিল, চেয়ার, বেঞ্চ-সহ দুটি সিলিং ফ্যানও পুড়ে যায়।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget