এক্সপ্লোর

Purba Medinipur: পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ভষ্মীভূত দরকারি নথি ও কাগজপত্র

Fire At TMC Office:সাত সকালে পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সাত সকালে পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে (TMC office gets fire) আগুন। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র (furniture catches fire)। পুড়ে গিয়েছে বহু দরকারি নথি ও কাগজপত্রও (documents get destroyed)। টেবিল, চেয়ার, বেঞ্চ-সহ দুটি সিলিং ফ্যানও পুড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দা ও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা আগুন নেভানোর কাজে হাত লাগান। এর পর তমলুকের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অতীতেও তোলপাড়...
গত নভেম্বরে নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে আগুন লেগে যায় যাতে এফআইআরে নাম ওঠে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম থানায় তৃণমূল অভিযোগ করে। এফআইআরে প্রথমেই নাম ছিল শুভেন্দুর। তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পৌঁছয় পুলিশ। সেবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়িতে যায় পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কেন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি? প্রশ্ন করে পরিবার। এফআইআরের ভিত্তিতেই অভিযান, বলে নন্দীগ্রাম থানার পুলিশ। যেই সময়ে এই ঘটনা, সেই সময়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ইস্যুতে উত্তাল রাজ্য -রাজনীতি। অখিল ইস্যুতে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও নিশানা করেছিলেন মন্ত্রী অখিল গিরির। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলে বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দেন সৌমিত্র খাঁ। তার মধ্যেই তৃণমূলের মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা। 
কে করল এমন? দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে নেপথ্যে?

 

আরও পড়ুন:দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলায় নাড্ডা, মায়াপুর দর্শনের পর নদিয়ায় সভা

                         

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Baruipur News: 'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget