এক্সপ্লোর

BJP MLA: কালীপুজোর জলসায় বিজেপি বিধায়কের 'উদ্দাম নাচ', ভাইরাল ভিডিও

Jalpaiguri BJP MLA: স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জলসার আয়োজন করেছিল ময়নাগুড়ির ধাড়াইকুড়ি সর্বজনীন কালীপুজো কমিটি। সেখানে আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কালীপুজোর জলসায় ডিজের তালে নাচছেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক! মাইক্রোফোন নিজের হাতে নিয়ে গাইছেন গান! পাশে দাঁড়িয়ে দেখছেন দেহরক্ষীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভিডিও। তা নিয়ে জলপাইগুড়িতে শুরু হয়েছে রাজনীতি। বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


ঠিক কী ঘটেছে? 

বিজেপি বিধায়ক মাইক্রোফোন হাতে নিয়ে নাচছেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক। পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি। ওপরে জহর কোট। সঙ্গে গেরুয়া উত্তরীয়। ছবিতে মঞ্চে মাইক্রোফোন হাতে যাঁকে নাচতে দেখা যাচ্ছে, তিনি ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জলসার আয়োজন করেছিল ময়নাগুড়ির ধাড়াইকুড়ি সর্বজনীন কালীপুজো কমিটি। সেখানে আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক। ভাইরাল ভিডিও-য় নাচের পাশাপাশি গানও করতে দেখা গিয়েছে বিধায়ক কৌশিক রায়কে। বিধায়ক যখন মঞ্চে নাচছেন এবং গাইছেন, পাশে উপস্থিত ছিলেন তাঁর দেহরক্ষীরা। ভাইরাল ভিডিওকে অস্ত্র করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন, চিকিৎসা করাতে এসে থাপ্পড় খেলেন অন্তঃসত্ত্বা, কাঠগড়ায় চিকিৎসক

ময়নাগুড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, "উনি একজন বিধায়ক। উনি বিধানসভায় যান। দেহরক্ষীকে পাশে রেখে নাচগান প্রদর্শন। অঙ্গভঙ্গি করেন। আমরা বলছি, এরকম করবেন না। এতে ময়নাগুড়ির কালচার নষ্ট হচ্ছে। এটা ময়নাগুড়ির কালচার নয়। এটা মানায় না আপনাকে। এদিকে, বিজেপির জলপাইগুড়ি টাউন মণ্ডলের পর্যবেক্ষক সৌজিত সিংহ বলেন, "তৃণমূল এটা গেমপ্ল্যান করে করছে। ভিডিওটা আমি দেখেছি। বিধায়ক গান করছিলেন। মনে হয় না এর মধ্যে খারাপ কিছু ছিল। উনি কারও শ্লীলতাহানিও করেননি। কাউকে মারধর করেননি। দেহরক্ষী রাখতে হয় নিরাপত্তার কারণে। সামান্য ব্যাপার। গত কয়েকদিন আগে আমরা দেখেছি তৃণমূল বিধায়ক মদ্যপ অবস্থায় ফিতে খুঁজে পাচ্ছিলেন না। একজন বিধায়কের শিল্পীসত্ত্বা থাকতেই পারে।" 

গোটা ঘটনায় ময়নাগুড়ির বিজেপি বিধায়কের একটি প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ তার সত্যতা যাচাই করেনি। ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় বলেন, "আমাদের ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান। বাচ্চাদের নাচগান ছিল। অন্য কোনও বিষয় ছিল না। এতো দলবাজি চলবেই। সব চক্রান্ত। একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তো যেতেই হবে। এতে খারাপের কিচ্ছু নেই। 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget