এক্সপ্লোর

এলাকায় দেখাই যায় না ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে, অভিযোগে সরব এলাকাবাসী

বিধায়ক হিসেবে তাঁর ভূমিকা নিয়ে এলাকাবাসী সরব হলেও, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভোটের চার মাসের মধ্যেই মোহভঙ্গ হয়ে গিয়েছে! ময়নাগুড়ির বিধায়ককে এলাকায় দেখাই যায় না, বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর একাংশ। বিজেপি বিধায়কের পাল্টা দাবি, তৃণমূলের উস্কানিতে এধরনের মন্তব্য করছেন এলাকাবাসী। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

ময়নাগুড়ির বাসিন্দা গোপাল বসাক জানিয়েছেন, ' কোথায় বিধায়ক, কোনওদিন এলাকায় তাঁকে দেখতে পায়নি, বিধায়ক নিখোঁজ, মিসিং ডায়েরি করতে হবে, সাধারণ মানুষ পস্তাচ্ছে, বিধায়কহীন অবস্থায় আছে ময়নাগুড়ি। শেষ বিধানসভা ভোটে এবার জলপাইগুড়ি জেলায় সাতটি আসনের মধ্যে তিনটিতে জিতেছে তৃণমূল। 

এই প্রথম ময়নাগুড়ি আসনটি দখল করেছে বিজেপি। প্রায় ১২ হাজার ভোটে জেতেন কৌশিক রায়। ভোট মেটার কয়েক মাসের মধ্যেই বিজেপি বিধায়ককে নিয়ে, এমনই ক্ষোভের সুর ময়নাগুড়ির বাসিন্দাদের একাংশের গলায়। বিধায়ককে না পাওয়ার অভিযোগে, কেউ কেউ আবার থানায় মিসিং ডায়েরি করতে চলেছেন।

ময়নাগুড়ির আরও এক বাসিন্দা হিরণ্য রায়ের কথায়,  বিধায়ক বলছে হবে, কবে হবে, আপনাকে বিধায়ক বানালাম। কিন্তু কোথায় সে, ভোট দিয়েছি, ভোট দেওয়ার পর সে নাই, ভোট দিয়ে চরম ভুল করেছি। 

বিধায়ক হিসেবে তাঁর ভূমিকা নিয়ে এলাকাবাসী সরব হলেও, যাবতীয় অভিযোগ উড়িয়ে ময়নাগুড়ির বিজেপি বিধায়কের দাবি, কোভিড পরিস্থিতিতে, তিনি মানুষের পাশে ছিলেন। তৃণমূলের উস্কানিতেই, কেউ কেউ এমন অভিযোগ করছেন। 

ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মনোজ রায় জানিয়েছেন, ময়নাগুড়িতে বিধায়কের কোনও কার্যালয় নেই, মানুষ সঠিক প্রশ্নই করছেন, বিজেপি নিজেরা কিছু করতে পারছে না। চলতি সপ্তাহে বিজেপির অস্বস্তি বাড়িয়ে, তিন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এবার গেরুয়া শিবিরের এক বিধায়ককে নিয়ে ক্ষোভ বাড়ছে ময়নাগুড়িতে। 

আরও পড়ুন: Nadia: চাকদায় বিজেপিতে ভাঙন, ‘দেড় হাজার’ নেতা-কর্মী সামিল তৃণমূলে, ঝাঁকের কৈ ঝাঁকে, কটাক্ষ বঙ্কিমের

আরও পড়ুন: Darjeeling: উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জের, ফের ধস কালিম্পঙে

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |
Anubrata Mondal - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget