এক্সপ্লোর

Nadia: চাকদায় বিজেপিতে ভাঙন, ‘দেড় হাজার’ নেতা-কর্মী সামিল তৃণমূলে, ঝাঁকের কৈ ঝাঁকে, কটাক্ষ বঙ্কিমের

যদিও বিজেপির পাল্টা দাবি, তৃণমূল থেকে আসা নেতা-কর্মীরাই সে দলে ফিরে গেছেন। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেছেন, ঝাঁকের কৈ ঝাঁকেই ফিরে গিয়েছে।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার (Nadia) চাকদা( Chakdaha)য় বিজেপিতে ভাঙন। বিজেপির মণ্ডল সভাপতি-সহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী ও সমর্থক যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, তৃণমূল থেকে আসা নেতা-কর্মীরাই সে দলে ফিরে গেছেন।

ভাঙন অব্যাহত বিজেপিতে (BJP)।এবার নদিয়ার চাকদায়। একশো, দুশো নয়...প্রায় দেড়হাজার নেতা, কর্মী ও সমর্থক বিজেপি ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করছে তৃণমূল (TMC)।দক্ষিণ রানাঘাট (Ranaghat) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রত্না ঘোষ করের উপস্থিতিতে, দলবদল করেন তাঁরা।

রত্না ঘোষ কর  বলেছেন, আমাদের দলের অনেকেই ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন। এমন কিছু কর্মীসহ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করা নেতৃত্ব ও কর্মী মিলে মোট ১,৪৭২ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আগামীতে আরো বৃহৎ আকারে যোগদান কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন।

তৃণমূলে যোগদান করেছেন, বিজেপির চাকদা শহর মণ্ডলের সম্পাদকও। তৃণমূলে যোগদানকারী চাকদার বিজেপি নেতা কল্যাণ দাস বলেছেন, বিজেপির টিকিট বন্টন থেকে অনেক কাজই সঠিক হয়নি। এছাড়া বিজেপির কাজকর্ম ভালো লাগেনি বলেই দল ত্যাগ করলাম।

 এলাকায় দেখাই যায় না ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে, অভিযোগে সরব এলাকাবাসী

যদিও বিজেপির পাল্টা দাবি, তৃণমূল থেকে আসা নেতা-কর্মীরাই সে দলে ফিরে গেছেন। চাকদার বিজেপি বিধায়ক  (Chakdaha BJP MLA) বঙ্কিম ঘোষ (Bankim Ghosh) বলেছেন, ঝাঁকের কৈ ঝাঁকেই ফিরে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এছাড়া এদিনের তৃণমূল কংগ্রেসের দলে যোগদান অনুষ্ঠানে চাকদার হাতে গোনা কয়েকজনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কিন্তু ওরা সংখ্যাটা অনেক বাড়িয়ে বলছে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে রানাঘাট ছিনিয়ে নেয় বিজেপি। চলতি বছরে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাকদা বিধানসভা কেন্দ্রেও ফুটেছে পদ্ম। সেখানেই এবার ধস নামল গেরুয়া শিবিরে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget