এক্সপ্লোর

Dengue Update: জলপাইগুড়ি জেলায় ডেঙ্গির দাপট, আক্রান্তের সংখ্যা দুশো পার

জলপাইগুড়ি জেলায় বাড়ল ডেঙ্গির প্রকোপ! আক্রান্তের সংখ্যা শতাধিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মালবাজারের পর ধূপগুড়ি ও বানারহাট ব্লকেও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রচণ্ড গরমের মধ্যে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় ডেঙ্গির দাপট চলছেই। দুটি ব্লকে আরও তিনজন ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখন শতাধিক। 

জলপাইগুড়ির বাগরোকোট চা বাগান এলাকায় ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গি।  গতকাল রাত পর্যন্ত ২১৫ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গতকাল রাতেই নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ৮টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ২৯১। স্বাস্থ্য দফতরের তরফে গতকাল থেকে মশা মারতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে হয়েছে পদযাত্রা। এলাকায় রয়েছে স্বাস্থ্য শিবিরও।  

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বাড়ল ডেঙ্গির প্রকোপ! আক্রান্তের সংখ্যা শতাধিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মালবাজারের (Malbazar) পর ধূপগুড়ি (Dhupguri) ও বানারহাট (Banarhat) ব্লকেও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। 

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে একজন বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগানের বাসিন্দা। ধূপগুড়ির কালীরহাট এলাকার সাড়ে ৪ বছরের এক শিশুও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গাদং ১ নম্বর গ্রামপঞ্চায়েতের এক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত। 

ডেঙ্গি (Dengue) আক্রান্ত শিশুর মা সোনালি রায়ের কথায়, ২৬ তারিখ ধরা পড়ে। কাল হাসপাতাল ভর্তি করেছি। ৪ বছর ৩ মাস বয়স। ডাক্তার বলেছে চিন্তা না করতে। এখন একটু ভাল আছে।

ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের (Dhupguri Hospital) চিকিৎসক প্রণয় দাস বলছেন, ডেঙ্গিত অনেকেই ভর্তি হয়েছে। একজন শিশুও আছে তার মধ্যে। এটা একটা ভয়াবহ রোগ। চিকিৎসা চলছে। মূলত চাবাগানের বাসিন্দা। ২৪ ঘণ্টা মশারির নীচে রাখা হয়েছে।

দু’সপ্তাহ আগে মালবাজারের বাগরাকোট চা-বাগানে ৫৪ জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছিল। এবার বানারহাটের কাঁঠালগুঁড়ি চা বাগানে ডেঙ্গি আক্রান্তের সন্ধান মেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

ডেঙ্গি আক্রান্ত রোগীদের সম্পর্কে খোঁজখবর নিতে রবিবার সকালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য। 

জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য বলছেন, ৩ জন হাসপাতালে ভর্তি। তা জানতে পেরে এলাম। ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। পরিবারের লোকেদের রক্ত পরীক্ষার জন্য বলেছি। জলপাইগুড়ির (Jalpaiguri) পাশাপাশি মশাবাহিত রোগের দাপট বাড়ছে কোচবিহার (Coochbehar), আলিপুরদুয়ার (Alipurduar), ও দার্জিলিঙে (Darjeeling)।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget