এক্সপ্লোর

Jalpaiguri:পেশাগত শত্রুতার জেরে ব্যবসায়ীকে খুন! গ্রেফতার পাঁচ অংশীদার

Jalpaiguri Businessman Murder: ভারী বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়িক শত্রুতা ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

রাজা চট্টোপাধ্যায়,জলপাইগুড়ি:  জলপাইগুড়ির ব্যবসায়ী খুনে (Jalpaiguri Businessman Murder)গ্রেফতার পাঁচ অংশীদার। ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃত ব্যবসায়ীর নাম রাজেশ ছেত্রী। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার শিলিগুড়িতে যাওয়ার কথা বলে চালসার বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার নাগরাকাটার (Nagrakata) পানঝোরা এলাকায় জাতীয় সড়ক থেকে ব্যবসায়ীর প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে খুনের অভিযোগে ব্যবসায়ীর পাঁচ অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভারী বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়িক শত্রুতা ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজন কে গ্রেফতার করেছে নাগরাকাটা থানার পুলিশ। তবে, এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না পুলিশ ধৃতদের  হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে।

পুলিশ সূত্রে, খবর মঙ্গলবার রাজেশ শিলিগুড়িতে ব্যবসার মালপত্র আনতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। যদিও তিনি সেখানে যাননি। এরপর থেকেই বাড়ির লোকেরা রাজেশের কোনো খবর পাচ্ছিলেন না। মোবাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বাড়ির লোকজন। তারপর পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি জমা দেন।শনিবার নাগরাকাটার পানঝোরা এলাকায় জাতীয় সড়কে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে রাজেশকে ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

 নিহত ব্যবসায়ীর দিদির দাবি, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। চার-৫জন মিলে খুন করেছে, আরও অনেকে থাকতে পারে।

নিহত ব্যবসায়ীর জামাইবাবুও বলেছেন, শিলিগুড়ি যাওয়ার কথা ছিল রাজেশের। তিনি টাকা পেতেন। টাকা দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়েছিল।৭০-৮০ হাজার টাকা ছিল ওঁর কাছে। সেটা পাওয়া যায়নি, মোবাইল ফোনও মেলেনি। ধৃতদের সবাই অংশীদার।  নিহতের জামাইবাবুও বলেছেন, পরিকল্পিতভাবেই রাজেশকে খুন করা হয়েছে। 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget