এক্সপ্লোর

Jalpaiguri: জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা, আটকাতে গিয়ে আক্রান্ত বনকর্মীরা

Jalpaiguri Forest Department: বন দফতর সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বৈকুণ্ঠপুর রেঞ্জের সরস্বতীপুরে চোরাশিকারিরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করছিল।

সনৎ ঝা, জলপাইগুড়ি: জলপাইগুড়ির সরস্বতীপুরে জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত হলেন বন কর্মীরা! আহত হয়েছেন বিট অফিসার সহ ৪ জন। গজলডোবা মিলনপল্লি থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে খবর পুলিশ সূত্রে।

জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা। আগুন লাগানো আটকাতে গেলে বনকর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রেঞ্জে। বন দফতর সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বৈকুণ্ঠপুর রেঞ্জের সরস্বতীপুরে চোরাশিকারিরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আগুন লাগানো আটকাতে যান বন কর্মীরা। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায়। হামলায় আহত হন সরস্বতীপুরের বিট অফিসার সহ ৪জন। 


জলপাইগুড়ির সরস্বতীপুরের বিট অফিসার মনোরঞ্জন রায় বলেন, " খবর পেয়ে যায়। তখন দুষ্কৃতীরা আক্রমণ করে।" ঘটনায় গজলডোবার মিলনপল্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বন দফতরের তরফে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

এই চোরাশিকারিরের ঘটনা নতুন নয়। এমনকী এভাবেই পশু মেরে চলে পশুপাচারও। সম্প্রতি যেমন হাসনাবাদ এলাকা থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির কালো ভাল্লুক শাবক পাচার হচ্ছিল। শুক্রবার খবর পেয়েই বিভিন্ন জায়গায় তল্লাসি চালিয়ে ভাল্লুক শাবক পাচার রুখে দিল পুলিশ। 

জানা গিয়েছে, শুক্রবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে বসিরহাট (Basirhat) সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রজাতির ভাল্লুক (Rare Beer) পাচার হচ্ছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অপারেশনে নামেন পুলিশকর্মীরা। বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বসিরহাট সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসি চালাতে শুরু করে। কিন্তু তাতেও কোনও খোঁজ পাওয়া যায় না। অবশেষে সন্ধেবেলা নাগাদ তাঁদের কাছে খবর আসে যে, হাসনাবাদের মুরারিশা ঘোষ পাড়া এলাকা দিয়ে ভাল্লুক শাবক পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ।

জানা যায়, রাত নটা নাগাদ আচমকাই সেখানে পুলিশ হানা দিলে পাচারকারীরা তাঁদের দেখেই ভাল্লুক শাবকদুটিকে ফেলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ভাল্লুক শাবকদুটিকে উদ্ধার করে রাত পৌনে একটা নাগাদ পুলিশকর্মীরা বসিরহাট বন দফতরের হাতে তুলে দেন। রাতেই ভাল্লুক শাবকদুটিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এই ভাল্লুক পাচার কাণ্ডের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget