এক্সপ্লোর

Jalpaiguri News: দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে পথে বামেরা, জেলা পরিষদ অভিযানে তুলকালাম

সেলিমের নেতৃত্বে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভাঙলেন বাম নেতা-কর্মীরা। 

জলপাইগুরি: দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে আজ ফের পথে নামল বাম (CPIM) কর্মী-সমর্থকরা। শুক্রবার জলপাইগুড়িতে (Jalpaiguri) জেলা পরিষদ অভিযান করেন বামেরা (Left)। সেলিমের নেতৃত্বে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভাঙলেন বাম নেতা-কর্মীরা। 

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ: অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Uttarbanga University) উপাচার্য ও SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। গ্রেফতারির পরেও তিনি উপাচার্য পদ থেকে ইস্তফা দেননি। আজ উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সিপিএম কর্মীদের। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে। 

চলতি সপ্তাহে পরপর একাধিক ইস্যুতে পথে নেমেছে বাম কর্মী-সমর্থকরা। আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে গত বুধবার রাজপথে নেমেছিল বামেরা। ধর্মতলায় ডাকা হয়'ইনসাফ সভা'। এদিন একটি মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে।

পাশাপাশি হাওড়া (Howrah) এবং হাজরা থেকেও 'ইনসাফ সভা'-র দিকে এগিয়ে চলে মিছিল। অন্যদিকে ধর্মতলায় শুরু হয় ছাত্র যুবদের জমায়েত। ধর্মতলায় (Dharmatala) ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। বাম (Left) ছাত্র-যুবদের স্লোগান, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা। হাওড়া ও শিয়ালদা থেকে মূলত দুটি মিছিল যায় ধর্মতলায়। তার আগে মঙ্গলবার বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। রাতে হাওড়া স্টেশনে তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় সিপিএমের (CPM) তরফে।

সম্মুখে মিনাক্ষী: বুধবার হাওড়ার (Howrah) নিহত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে ফের পথে নামে বাম ছাত্র-যুব সংগঠন। আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের বাড়ি থেকে আমতা থানা পর্যন্ত মিছিল এসএফআই-ডিওয়াইএফআইয়ের। মিছিলের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। আগামীকাল ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে বামেরা। তার আগে আমতায় আনিসের মৃত্যুর প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছেন নিহত ছাত্রনেতার পরিবারের সদস্যরা। 

ধর্মতলায় ইনসাফ সভার ডাক: ছাত্রনেতা আনিস খানের হত্যার (Anis Khan Murder case) বিচারের দাবিতে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ইনসাফ সভার ডাক দেয় ডিওয়াইএফআই ( DYFI) এবং এসএফআই (SFI) রাজ্য কমিটি। এই উপলক্ষে সোমবার রাতে বিভিন্ন জেলা থেকে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা কলকাতায় (Kolkata)  আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই সেই ছবি শেয়ার করেছেন বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget