এক্সপ্লোর

Jalpaiguri: জমা জলে দুর্ভোগ বাসিন্দাদের, নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিডিও

Jalpaiguri: বৃষ্টি কমলেও, রাস্তা থেকে নামেনি জল। বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির নাগরকাটার বিডিও। দ্রুত ব্যবস্থা নেওয়া হবেস আশ্বাস দেওয়ার পর, ছাড়া হল বিডিওর গাড়ি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাস্তায় জমে জল। অফিস যাওয়ার পথে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির নাগরকাটার বিডিও। দ্রুত ব্যবস্থা নেওয়া হবেস আশ্বাস দেওয়ার পর, ছাড়া হল বিডিওর গাড়ি।

বৃষ্টি কমলেও, রাস্তা থেকে নামেনি জল।  বিহিত চেয়ে বিডিওর গাড়ি আটকে চলল বিক্ষোভ। শুক্রবার দুপুরে অফিসে যাওয়ার পথে এভাবেই ঘেরাওয়ের মুখে পড়েন জলপাইগুড়ির নাগরাকাটার বিডিও। ব্যবসায়ীদের দাবি, নাগরাকাটা বাজারের এই রাস্তায় জল জমে থাকায়, আসতেই চান না ক্রেতারা। তাঁদের আশঙ্কা, পুজোর আগে ব্যবস্থা না নিলে ব্যবসা মার খাবে। তাই রাস্তায় বিডিওয়ে পেয়ে দ্রুত মেরামতির দাবিতে, তাঁর গাড়ি আটকে চলে বিক্ষোভ। আমন সোনি নামের নাগরাকাটার এক ব্যবসায়ী বলেন, ‘একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়, তিন বছর ধরে আমরা সমস্য়ায়, এরপর কাজ না হলেও বিডিওকে ছাড়ব না।’

অন্যদিকে নাগরাকাটার বিডিও বিপুল মণ্ডল বলেন, ‘রাস্তার প্রস্তাব জেলায় পাঠিয়েছি, যাতে কাজটা হয়ে যায় দেখব।’ জমা জল ইস্যুতে বিডিওর গাড়ি আটকানো নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। জলপাইগুড়ির বিজেপির জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী, ‘শিলান্যাস ও কাগজকলমে এই সরকার চলছে, যতক্ষণ না কাটমানি পৌঁছাচ্ছে ততক্ষণ এর কাজ সম্পূর্ণ হবে না।’জলপাইগুড়ি জেলা পরিষদের  তৃণমূল নেতা ও সদস্য অমরনাথ ঝা বলেন, ‘ওখানে একটা সমস্যা আছে, আমাদের নজরে আছে, খুব শীঘ্রই কাজ করব, প্রশাসনের লোককে এভাবে ঘেরাও করা ঠিক নয়।’ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, মিনিট ১৫ পর ঘেরাওমুক্ত হন বিডিও। 

এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় জমা জলে দুর্ভোগের সম্মুখিন হতে হয়েছিল সাধারণ মানুষকে। কিছুদিন আগে শ্রীরামপুরে নয়ানজুলি ভরাট হয়ে যাওয়ায় কয়েক হাজার বিঘা জমি (Agricultural Land) জলের তলায় চলে গিয়েছিল। ধান জমি,সব্জি, কলা চাষের জমিতে কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু জল দাঁড়িয়ে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ কৃষকদের।

দিল্লি রোডের দুই ধারে পিয়ারাপুর ও বিঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ ছিল। স্থানীয়রা জানিয়েছেন, দিল্লি রোডের দুই পাশের নিকাশি নয়ানজুলি বুজিয়ে তৈরি হচ্ছে হোটেল সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাষের জমির পাশাপাশি পিয়ারাপুরে কিছু জায়গায় ঘর বাড়িতেও জল ঢুকেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget