এক্সপ্লোর

Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!

Election 2026: সওকত মোল্লার অভিযোগ, ISF নেতা আবুল খয়েরের নেতৃত্বে হামলা করা হয়েছে তাঁর ও তাঁর সহযোগীদের ওপর।

রঞ্জিত হালদার, কলকাতা: প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও, দ্বিতীয় দফা নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। কোথাও বাইক নিয়ে হুমকি হুঁশিয়ারির খবর প্রকাশ্যে আসতে তো কোথাও মারধর, হামলা, বোমাবাজির খবর প্রকাশ্যে আসছে। আর এবার, মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলা করার অভিযোগ উঠল। গোটা ঘটনায় উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। উত্তর চালতাবেড়িয়ায় মিটিং থেকে ফেরার পথে হামলা করেছে ISF, অভিযোগ করছেন সওকত মোল্লা।

কী অভিযোগ সওকত মোল্লার?

এই ঘটনা নিয়ে, সওকত মোল্লার অভিযোগ, ISF নেতা আবুল খয়েরের নেতৃত্বে হামলা করা হয়েছে তাঁর ও তাঁর সহযোগীদের ওপর। এই হামলার অভিযোগে বিজয়গঞ্জ থানার সামনে রাতে বিক্ষোভ দেখায় তৃণমূল। ISF-এর বিরুদ্ধে হামলার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী। যদিও ISF-এর পক্ষ থেকে হামলার সঙ্গে দলের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের দু নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার উত্তর চালতাবেরিয়া এলাকায়। তৃণমূল প্রার্থী সওকত মোল্লার অভিযোগ, উত্তর চালতাবেড়িয়া এলাকাতে একটি নির্বাচনী মিটিং ছিল। সেখানেই যোগদান করতে গিয়েছিলেন তিনি। আর সেই মিটিং থেকে ফেরার পথে তাদের উপর হামলা করে আইএসএফ কর্মী সমর্থকরা বলে অভিযোগ করছেন তিনি। আইএসএফ নেতা আবুল খয়ের তার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে সওকত মোল্লার অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অশান্তি রুখতে তৎপর কমিশন

অন্যদিকে, প্রথম দফার মতোই, দ্বিতীয় দফার নির্বাচন ও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই চেষ্টা করতে কোনও কসুর রাখছে না নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোটে বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষ্মণরেখা টেনে দিয়েছিল কমিশন। আর দ্বিতীয় দফায়, কমিশনের তৈরি এই রেড জোনে থাকছে, তাতে রয়েছে, ভাঙড়, ব্য়ারাকপুর, খানাকুল, কাকদ্বীপ, আরামবাগের মতো এলাকা। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, 'প্রথম দফার মতোই দ্বিতীয় দফায় পরিকল্পনা আছে। অতিরিক্ত ফোর্স নিয়ে অতিরিক্ত এরিয়া ডমিনেশন হবে। আমাদের মোট ২৫০০ কোম্পানি (কেন্দ্রীয় বাহিনী) আছে। ২৫০০ কোম্পানির মধ্যে প্রায় ২২০০-২৩০০ তো থাকবেই দ্বিতীয় দফার ভোটে।'

আরও পড়ুন: Election commission on Bike: ভোটের সময় বাইক রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, নতুন করে মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget