এক্সপ্লোর

ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে

মড়ক লাগিয়ে দেবে বিশ্বের বড় অংশ জুড়ে? দেখা দেবে তীব্র খাদ্যসঙ্কট? আশঙ্কা বাড়ছে সুপার এল নিনো নিয়ে।

কলকাতা : বাড়ছে আতঙ্ক। এবারের গরম কি একেবারে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ? ফিরিয়ে আনবে ১৮৭৭ এর স্মৃতি ? মড়ক লাগিয়ে দেবে বিশ্বের বড় অংশ জুড়ে?দেখা দেবে তীব্র খাদ্যসঙ্কট? মাথায় হাত পড়ে যাবে কৃষিজীবিদের? প্রচন্ড গরম মৃত্যুর দিকে ঠেলে দেবে বহু মানুষকে? একসঙ্গে বহু প্রশ্ন উঠছে। কারণ - এল নিনো। এল নিনো একটা প্রাকৃতিক পরিস্থিতি, যা কয়েক বছর অন্তর ঘটেই থাকে। কিন্তু সেই এল নিনোই যখন মারাত্মক আকার নেয়, তখন তা রাক্ষুসে হয়ে ওঠে। গিলে খেতে চায় প্রকৃতির শস্যশ্যামল রূপকে, বড়সড় ধাক্কা দিয়ে যায় মানুষকে। এমনই এক সুপার এল-নিনোর আশঙ্কা করা হচ্ছে এই ২০২৬ সালে। 

২০২৬-এ ফিরে আসছে ‘সুপার এল নিনো’
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে একটি শক্তিশালী এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের উন্নত আবহাওয়া মডেল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে—এটি হতে পারে গত ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো, যাকে অনেকে “মেগা এল নিনো” বলছেন।

এল নিনো কী এবং কীভাবে কাজ করে
এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের একটি জলবায়ুগত ঘটনা, যেখানে সমুদ্রের পূর্ব ও মধ্য অংশে জল অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। সাধারণত, বাণিজ্যিক বায়ু (trade winds) বাণিজ্য বায়ু হলো নিরক্ষীয় অঞ্চলের স্থায়ী পূর্ব-পশ্চিমমুখী বায়ুপ্রবাহ যা প্রবাহিত হয় উত্তর বা দক্ষিণ আমেরিকা থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে, এবং আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকার দিকে। কিন্তু যখন এই বায়ু প্রশান্ত মহাসাগরের তৈরি হওয়া এই প্রাকৃতির ঘটনার ফলে  দুর্বল হয়ে যায়, তখন ঠান্ডা জল উপরে উঠতে পারে না এবং তার প্রভাবে পুরো অঞ্চল গরম হয়ে যায়। এই পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক অবস্থা ব্যাহত হয়—কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও তাপপ্রবাহ সৃষ্টি হয়। 

ভারতের জন্য কী কী বিপদ

 বর্ষায় ঘাটতি 

ভারতে বর্ষার উপর কৃষি ও অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৬ সালে স্বাভাবিকের তুলনায় অনেকটা কম বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এই সুপার এল নিনোর প্রভাবে। এর ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে, যার পরিণাম হতে পারে মারাত্মক। 

কৃষিতে মারাত্মক প্রভাব

ভারতের প্রায় ৫১% কৃষিকাজ বর্ষার উপর নির্ভরশীল। বৃষ্টির অভাবে ফসল উৎপাদন কমে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে খাদ্য সরবরাহে।

ভয়াবহ তাপপ্রবাহ

২০২৬ সালে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহ ঘটবে। লু বইতে পারে মাসের পর মাস। যার নমুনা এখনই দিল্লি ও পশ্চিম ভারতে টের পাওয়া যাচ্ছে। চিন্তার বিষয় হয়, শুধু দিনের তাপমাত্রা নয়স, রাতের তাপমাত্রাও বাড়বে, যা শরীরকে ঠান্ডা হতে দেবে না। 

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি

ফসল কম উৎপাদন হলে খাদ্যের দাম বাড়বে। সাধারণত এল নিনোর বছরগুলোতে খাদ্যদ্রব্যের দাম প্রায় ৫% বাড়ে, কিন্তু সুপার এল নিনো হলে তা আরও চড়া হারে বাড়তে পারে।  

এর থেকে বাঁচার উপায় কী 

শহরে সবুজ কমে যাচ্ছে প্রতিনিয়ত আর কংক্রিটের জঙ্গলের বিস্তার ঘটছে। গবেষণা বলছে, গাছ থাকলে স্থানীয় তাপমাত্রা ১২°C পর্যন্ত কমানো সম্ভব। নতুন গাছ লাগানো গুরুত্বপূর্ণ হলেও পুরনো গাছ সংরক্ষণ আরও জরুরি। দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে বাইরে না বেরোনো, পর্যাপ্ত জল পান করা এবং ORS ব্যবহার করা জরুরি। বন সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়াই এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার উপায়।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget