এক্সপ্লোর

Jalpaiguri News : অজগরকে ডোন্ট কেয়ার ! কামড় খেয়েও সেলফি, তারপর ...

Python Bites Men : জীবনের ঝুঁকি নিয়ে বিশাল এক অজগর সাপকে কাঁধে তুলে উল্লাস শুরু করেন দুই ব্যক্তি !

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ১৯৯৬ সালে আলিপুর চিড়িয়াখানাতেই শিবা নামে একটি বাঘকে মালা পরাতে এনক্লোজারে ঢুকে পড়েন এক ব্যক্তি।  সেই ঘটনার স্মৃতি আজও জ্বলজ্বলে। বাঘের কামড়ে তাঁর মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। এরপরও এনক্লোজারে ঢুকে বাঘের আক্রমণে মৃত্যুর ঘটনা আরও ঘটেছে। এ যেন আগুন দেখে পতঙ্গের ছুটে যাওয়ার মতো। এই নেশা যে প্রাণও কেড়ে নিতে পারে, তাও অজানা নয়। তবু বিপদির সঙ্গে পাঞ্জা লড়া আর সেলফি তোলার নেশা ! ফের একবার জীবন-মৃত্যুর মাঝে এনে ফেলল জলপাইগুড়ির বাসিন্দাকে। 

সাপের সঙ্গে সেলফি
অজগর সাপ গলায় পেঁচিয়ে উল্লাস ! সেলফি তোলার হিড়িক ! আর অজগর কি ছেড়ে দেবে ? অজগরও  ছোবল বসাল দুই ব্যক্তিকে। মুরগি খেতে জলপাইগুড়ির এক বাড়িতে ঢুকে পড়েছিল প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। 
আর সেই সাপ উদ্ধারের জন্য বন দফতর থেকে কর্মীরা না আসায়, কয়েকজন যুবক মিলে  নিজেরাই ধরে ফেললেন সাপ টিকে। স্থানীয় সূত্রে এমনটাই দাবি।  এরপর সেই অজগর সাপ কে গলায় পেঁচিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে গয়েরকাটা রেঞ্জ অফিসের সামনে এসে হাজির হন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়ে বিশাল এক অজগর সাপকে কাঁধে তুলে উল্লাস শুরু করেন। এরকম কাণ্ড দেখে হতবাক সর্প বিশেষজ্ঞ থেকে পরিবেশ প্রেমীরা। 

সাপ নিয়ে বেনজির উল্লাস
অজগর সাপ টিকে নিয়ে রীতিমতো উল্লাস করেন তাঁরা।  সেল্ফি তোলার হিড়িক পড়ে যায় গয়েরকাটা শহরে। জানা যায়, গয়েরকাটার হিন্দু পাড়া এলাকায়  বাসন্তী কুজুরের  বাড়িতে মুরগি খেতে ঢুকেছিল ওই  অজগরটি। এলাকার  যুবকেরা জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে ধরতে গেলে জঞ্জালু রায়ের ও কুসুম কলুনিয়া নামে  দুই যুবককের হাতে কামড় বসিয়ে দেয় ওই অজগর। তবুও প্রায় ১০ ফুট লম্বা অজগরটিকে তারা কব্জা করে এবং কাঁধে তুলে  নেয়। এভাবেই এক কিলোমিটার রাস্তা অজগরটি কাঁধে নিয়ে উল্লাস করতে করতে  হেঁটে শহর পার হয়। এইভাবে হই হট্টগোল করতে করতে আসা যুবকদের দেখে অনেকেই মনে করেছিলেন কোনও টুর্নামেন্ট জিতে ফিরছেন বুঝি তাঁরা।  কিন্তু কাছে আসতে সকলের চোখ কপালে উঠে যায় , ভয়ঙ্কর এই দৃশ্য দেখে। 

সাপ বিশেষজ্ঞদের দাবি, উল্লাস করতে গিয়ে প্রাণ যেতে পারত।  এমনকি একটু ভুল হলেই সাপ পেঁচিয়ে যেকোনও  ব্যক্তিকে মেরে ফেলতে পারত ! কী করে বন্যপ্রাণী আইন নিজের হাতে তুলে নিল সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন সর্প বিশারদরা।  অবশেষ মরাঘাট রেঞ্জ অফিসে গিয়ে অজগরটি বনকর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget