এক্সপ্লোর

Durga Puja 2022: মাল নদীতে বিপর্যয়ের জের, কাল বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল

Jalpaiguri News: জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিলের কথা ঘোষণা করা হয় জেলা প্রশাসনের তরফে। জেলার সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জেলাশাসক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আগামীকাল জলপাইগুড়ির (Jalpaiguri) পুজো কার্নিভাল (Durga Puja carnival) বাতিল করা হল। মালবাজারে বিসর্জনে বিপর্যয়ের জেরে কাল বাতিল করা হল জলপাইগুড়ির পুজো কার্নিভাল। জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিলের কথা ঘোষণা করা হয় জেলা প্রশাসনের তরফে। জেলার সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জেলাশাসক।

বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল

জলপাইগুড়ির অন্যতম বড় দুর্গাপুজো, কদমতলা দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো কমিটি, তারা প্রথম লিখিতভাবে জানিয়েছিলেন যে তাঁরা এই মর্মান্তিক দুর্ঘটনার পর কোনওরকম কার্নিভালে অংশ নেবেন না। আজ তাঁদের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলোও বাতিল করে দেওয়া হয়েছে। এবং আগামীকাল জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় যে কার্নিভাল হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে খবর জেলাশাসকের তরফে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে জেলাশাসক একটি বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল কার্নিভাল হবে না। ভবিষ্যতে কোনও তারিখে এই কার্নিভাল হবে কি না তা পরে জানানো হবে। এই মুহূর্তে মালবাজার শহরে ৮ জনের মৃতদেহ এসে পৌঁছেছে। এলাকায় শোকের ছায়া নেমেছে। 

অন্যদিকে গতকাল মাল নদীতে বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন সিভিল ডিভেন্সের মাত্র ৮ জন সদস্য। জানালেন তাঁদেরই একজন। যদিও পুলিশ সুপারের দাবি, পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে কালকের কার্নিভাল বাতিল করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। মৃতদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: Flash Flood Deaths: হড়পা বানে জলের স্রোতে বাঁচাই কঠিন, বলছেন নদী বিশেষজ্ঞরা, পুলিশ-প্রশাসনকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা

প্রসঙ্গত, কাল মালবাজারে যাচ্ছে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চায় বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ৭ বিজেপি বিধায়ক ও একজন সাংসদ। প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তার জন্য ডিজিপিকে চিঠি বঙ্গ বিজেপির। 

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। জলপাইগুড়ির মাল নদীতে গতকাল প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, তখন যদি সিভিল ডিফেন্সের আরও কর্মী থাকতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ করা যেত বলে তাঁর দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget