এক্সপ্লোর

Jalpaiguri: কী কারণে জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা?

ঠিক কী কারণে তারা জ্বরে আক্রান্ত হচ্ছে, তা জানার জন্য খুব শীঘ্রই কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পাঠানো হবে শিশুদের সোয়াব।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : কোন অসুখের কারণে জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা? কারও গায়ে জ্বর তো কারও পেট খারাপ। কেউ আবার ঘন ঘন বমিও করছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে ১২১ জন শিশু ভর্তি। কী কারণে তারা জ্বরে (Fever) আক্রান্ত হচ্ছে সেই প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু হাজরা  জানিয়েছেন যে, জ্বরে আক্রান্ত কোনও শিশুর শরীরেই করোনা ভাইরাসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে তারা জ্বরে আক্রান্ত হচ্ছে, তা জানার জন্য খুব শীঘ্রই কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পাঠানো হবে শিশুদের সোয়াব। তিনি আরও জানাচ্ছেন যে, কারও মধ্যে করোনার (Coronavirus) লক্ষণ না দেখা গেলেও কেউ ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছে কিনা, তা জানতেই শিশুদের লালারসের পরীক্ষা করা প্রয়োজন।

Jalpaiguri: জ্বর, বমি থেকে পেট খারাপের সমস্যা, জলপাইগুড়ি সদর হাসপাতালে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা

শিশুরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই সোমবার বিকেলে জলপাইগুড়ির জ্বর পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা হাসপাতালে আসেন মেডিক্যাল কলেজের পাঁচ চিকিৎসকের প্রতিনিধি দল। হাসপাতালের শিশু বিভাগও তাঁরা ঘুরে দেখেন। সমস্ত পরিস্থিতি দেখার পর উদ্বেগের কোনও কারণ নেই বলে জানান ডাক্তার শান্তনু হাজরা। আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরা জ্বরে আক্রান্ত হয়েছে বলে মত তাঁর। যদিও তারপরেও একটা আশঙ্কা থেকে যাচ্ছে বলে তিনি বলেন, 'করোনার কোনও লক্ষণ নেই শিশুদের মধ্যে। আপাতত মনে করা হচ্ছে আবহাওয়ার কারণেই জ্বরে আক্রান্ত হয়েছে শিশুরা। তবে, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া কিংবা জাপানি এনসেফালাইটিসেরও একটা সম্ভাবনা থাকছে। তাই যতক্ষণ না শিশুদের লালারসের পরীক্ষার ফল জানা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।' পাশাপাশি এই রোগগুলো ছাড়া যদি অন্য কোনও রোগের প্রকোপ দেখা দেয়, তাহলে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে বলে মত তাঁদের।

আরও পড়ুন - Weather Update: ওড়িশায় স্থলভাগে ঢুকল গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের করুণ অবস্থা। কারও গায়ে ধুম জ্বর। কোনও শিশু ভুগছে পেটের অসুখে। কেউ বা আবার ঘনঘন বমি করছে। রোগীর ভিড়ে প্রায় সব বেডই ভর্তি শিশু ওয়ার্ডের। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ১২১ শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ১-৯ বছর বয়সী শিশুরাই বেশি অসুস্থ হচ্ছে। মূলত জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ও ধূপগুড়িতে অসুস্থতার সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশু ওয়ার্ডে বাড়ানো হয়েছে আরও ৫৫টি বেড। ফলে এই মুহূর্তে বেডের সংখ্যা ১৭৬।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget