এক্সপ্লোর

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?

Monohora: প্রায় ২০০ বছরের পুরনো মনোহরার ইতিহাস দারুণ আকর্ষণীয়। এবার সেই মনোহরাই পেল GI তকমা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাংলার মিষ্টির জগতে এমন এক স্বাদ, যা এক কামড়েই মন হরণ করে নেয়। পশ্চিমবঙ্গের হুগলি (Hooghly) জেলার জনাইয়ের (Janai) বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি 'মনোহরা' (Monohora) নিয়ে এমন কথাই বলতে হয়। প্রায় ২০০ বছরের পুরনো এই মিষ্টির ইতিহাস দারুণ আকর্ষণীয়। এবার সেই মনোহরাই পেল GI তকমা। আর তাতে খুশি জনাই মনোহারা শিল্প সমবায়ের সক্কলে। 

জনশ্রুতি অনুযায়ী, ব্রিটিশ আমলে জনাইয়ের এক বিখ্যাত জমিদার পরিবারের আমন্ত্রণে সেখানে এসেছিলেন কিছু দক্ষ মিষ্টি কারিগর। জমিদার বাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য তাঁরা তৈরি করেন ছানা, ক্ষীর, নারকেল আর এলাচের এক অনন্য সংমিশ্রণ। এই মিষ্টি খেয়ে অতিথিরা এতটাই মুগ্ধ হন যে, এর নাম দেওয়া হয় 'মনোহরা'—অর্থাৎ যা সকলের মন হরণ করে।

তবে মনোহরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এটি বানানোর প্রক্রিয়াতে। গোল ছানা বা ক্ষীরের পুরটিকে চিনির ঘন রসে ডুবিয়ে ওপরে একটি শক্ত চিনির আবরণ তৈরি করা হয়। ফলে এর ভেতরের অংশটি থাকে একদম নরম আর তুলতুলে, আর বাইরের শক্ত আবরণটি কাজ করে প্রাকৃতিক প্রিজারভেটিভ বা সংরক্ষণ স্তর হিসেবে। এই কারণেই অন্যান্য ছানার মিষ্টির চেয়ে মনোহরা অনেকদিন পর্যন্ত ভাল থাকে।

জনাই মনোহারা শিল্প সমবায়ের সম্পাদক স্বপন দাস জানান, ২০২১ সাল থেকে তাঁরা মনোহরার জিআই স্বীকৃতির জন্য আবেদন করেন। এরপর ২০২২ সালের মধ্য়ে তাঁরা এই সংক্রান্ত সমস্ত কাগজ জমা দেন। আর অবশেষে ২০২৬ সালে এসে এই লড়াইয়ের ফল পেলেন জনাইয়ের মনোহরা মিষ্টির কারিগর থেকে শুরু করে জনাই মনোহারা শিল্প সমবায়ের সক্কলে। মনোহরা মিষ্টির কারিগর ও জনাই মনোহারা শিল্প সমবায়ের সম্পাদক স্বপন দাস জানান, এই মনোহরা মিষ্টি ফ্রিজের বাইরে রাখলে ৬-৭ দিন পর্যন্ত ভাল থাকে। 

মনোহরা মিষ্টি জিআই স্বীকৃতি পাওয়ার ফলে হুগলির জনাই অঞ্চলের মনোহরা মিষ্টির কারিগর থেকে শুরু করে বাসিন্দারা ভীষণ খুশি। মনোহরা মিষ্টির কারিগররা আশা করছেন জিআই ট্যাগ পাওয়ার ফলে মনোহরার কদর আগের থেকে বেড়ে যাবে। একসময় জনাই অঞ্চলে যে কোনও শুভ অনুষ্ঠানে আত্মীয়দের বাড়িতে মনোহরা উপহার দেওয়ার একটা সুন্দর রেওয়াজ ছিল। আর বর্তমানে? আজ এই ঐতিহ্যবাহী মিষ্টি জিআই ট্যাগ অর্জন করে নিজের ঐতিহাসিক গুরুত্ব ও স্বকীয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

 

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget