এক্সপ্লোর

Jhalda Bypoll : ঝালদায় কাকার মৃত্যুর তদন্তে এগিয়ে আসা তপন কান্দুর ভাইপো মিঠুনকেই প্রার্থী করল কংগ্রেস

Jhalda By-poll Congress Candidate : ১৩ মার্চ তপন কান্দু খুন হন।এপ্রিলে ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু ঘটে।২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী তপনের ভাইপো মিঠুন কান্দু।

ঝালদা : কাকার মৃত্যুর তদন্তে বারবারই এগিয়ে এসে ছিলেন মিঠুন কান্দু। এবার তাঁকেই প্রার্থী করল কংগ্রেস। ২৬ জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। সেই ভোটে মিঠুনকে সামনে রেখে জনগণের দিকে 'হাত' বাড়াচ্ছে কংগ্রেস। তপনের ভাইপো-ও কাকার অসম্পূর্ণ কাজ শেষ করবেন বলেই আশ্বাস দিচ্ছেন মানুষকে। 
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু বাংলায় ঝড় তুলেছিল। পুরভোটের পরেই গুলিতে  ক্ষতবিক্ষত হয়ে মারা গিয়েছিলেন তপন কান্দু। এবার তাই ঝালদা পুরসভার উপনির্বাচনে প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে তপন কান্দুর পরিবারকেই গুরুত্ব দিল কংগ্রেস। বেছে নিল তাঁর ভাইপোকে। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সর্বসম্মতিক্রমেই ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে তপনের ভাইপো মিঠুন কান্দুর নাম প্রস্তাব করা হয়। কংগ্রেসের প্রতীকে তিনি লড়বেন।

 কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন
১৩ মার্চ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়। সেই ঘটনায়, এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, তপন কান্দুর দাদা নরেন কান্দু  ও ভাইপো দীপক কান্দু। পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। শেষ অবধি কংগ্রেস প্রার্থী কাকার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ভাইপো। আপাতত, জেলা হেফাজতে রয়েছেন তিনি। পুরুলিয়া সংশোধনাগারে গিয়ে দীর্ঘক্ষণ দীপককে জেরা করেছে CBI’র গোয়েন্দারা। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর দাবি, দীপককে জেরা করেছে, বড় মাথা আছে, তারা ধরা পড়বে।

তপন খুনের তদন্ত
চলতি মাসের শুরুতেই কংগ্রেস কাউন্সিলর খুনে অভিযুক্ত দীপক কান্দুকে জেলে গিয়ে প্রথমবার জেরা করেন CBI’র গোয়েন্দারা। অন্যদিকে, অভিযোগকারী ও ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াইয়ের গোপন জবানবন্দি নেওয়া হয় পুরুলিয়া আদালতে। সিবিআই সূত্রে খবর, দীপক কান্দুকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে, আগামীদিনে বাকি অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়াও পুরুলিয়া আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় কংগ্রেস কাউন্সিলর খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী সুভাষ গড়াইয়ের।

কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু
তপন কান্দুর মৃত্য হয় ১৩ মার্চ। এরপর ৬ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় নিরঞ্জন বৈষ্ণব নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ লেখা ছিল। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি জানায় মৃতের পরিবার। পরিবারের দাবি, তপন কান্দুর ঘনিষ্ঠ ছিলেন নিরঞ্জন। খুনের দিন কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে হাঁটতেও বের হন। অভিযোগ, তপন কান্দু খুন হওয়ার পর পুলিশ নিরঞ্জনকে বারবার ডেকে পাঠিয়ে নির্যাতন শুরু হয় । ফলে আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget