এক্সপ্লোর

Jhalda: ঝালদাকাণ্ডে আইসির বিরুদ্ধেই হুমকির অভিযোগ নিহত কাউন্সিলরের ভাইপোর, নতুন অডিও ক্লিপ ঘিরে তোলপাড়

Jhalda Murder Audio Clip: অডিও সামনে এনেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের আরেক ভাইপো মিঠুন কান্দু। মিঠুনের দাবি, এটি তাঁর সঙ্গে ঝালদা থানার IC’র কথোপকথনের অডিও রেকর্ডিং।

সন্দীপ সমাদ্দার, অনির্বাণ বিশ্বাস এবং মনোজ বন্দ্যোপাধ্যায়, ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় প্রকাশ্যে আসা আরও একটি অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, ফোনে ঝালদার আইসি শাসানি দেন তপন কান্দুর আরেক ভাইপোকে। অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় আরও একটি অডিও ক্লিপ ঘিরে শুরু হল শোরগোল। নিহতের ভাইপো মিঠুন কান্দুর চাঞ্চল্যকর দাবি, অডিও ক্লিপে তাঁর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে ঝালদা থানার ইন্সপেক্টর ইন চার্জ সঞ্জীব ঘোষের। ভাইরাল হওয়া এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

অডিও সামনে এনেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের আরেক ভাইপো মিঠুন কান্দু। মিঠুনের দাবি, এটি তাঁর সঙ্গে ঝালদা থানার IC’র কথোপকথনের অডিও রেকর্ডিং।  নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু বলেন, নতুন কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

ঝালদা থানার আইসির বিরুদ্ধে নতুন অভিযোগের আবহে, শনিবার পুরুলিয়া জেলা আদালতে গোপন জবানবন্দি দেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। এদিকে, এই ঘটনা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ওনাকে ফোন করে ডেকে বলেন আমাদের দলে চলে আসুন। আইসির কি দল আছে? পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। আইসিকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন? আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাই।"  

পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "আমার কাছে খবর আছে সাধারণ মানুষকে কেস দিচ্ছে। আমরা আস্থা রাখতে পারছি না পুলিশের তদন্তের উপর। আমরা কোর্টে যাব।" ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের দু’দিন পর গ্রেফতার করা হয় তাঁর ভাইপো, পরাজিত তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে। কিন্তু গুলি চালাল কে? প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী স্কেচ আঁকে পুলিশ। তারপর কী হল? ঝালদার কংগ্রেস নেতা খুনের ঘটনায় মেলেনি অনেক প্রশ্নের উত্তর।

 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget