এক্সপ্লোর

Jhargram: ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় গ্রেফতার ২ মহিলা সহ ৯

CBI probe: রাজ্যের বকেয়া পুরভোটের আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের তৎপর সিবিআই। উত্তর ২৪ পরগনার জগদ্দলে শোভারানি মণ্ডলকে খুনের মামলায় ২ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: রাজ্যের বকেয়া পুরভোটের (Municipal Election) আগে ভোট পরবর্তী সন্ত্রাস (Post poll violence) মামলায় ফের তৎপর সিবিআই (CBI)। ঝাড়গ্রামে (Jhargram) বিজেপি (BJP) কর্মীকে খুনের মামলায় দুই মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২১-এর ২১ মার্চ ঝাড়গ্রামের নেতুড়া বাস স্ট্যান্ড এলাকায় খুন হন বিজেপি কর্মী তারক সাউ। অভিযোগ, তৃণমূল (TMC) কর্মীরা তাঁকে কুপিয়ে খুন করে। ওই ঘটনায় ১৪ জনের নামে এফআইআর (FIR) দায়ের হয়।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দলে শোভারানি মণ্ডলকে খুনের মামলায় ২ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রি ওরফে মামণি ও প্রতিমা ঘোষ ওরফে মৌ জগদ্দলের বাসিন্দা এই দু’জনের জন্য মাথাপিছু ৫০ হাজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অভিযোগ, ২০২১-এর ২ মে জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে বাঁচাতে গিয়ে মাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মীর মা শোভারানি মণ্ডলের। 

এর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আরও দু’টি মামলায় ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কোচবিহারের শীতলকুচিতে গত ৩ মে খুন হন এক বিজেপি কর্মী। ওই ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই। সেইসঙ্গে বীরভূমের নলহাটিতেও ১৪ মে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে দুই অভিযুক্তর বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া। সিবিআই সূত্রে খবর, প্রতিটি ক্ষেত্রেই ফেরার অভিযুক্তদের গ্রেফতারে সাহায্য করলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

এরই মধ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারবে না সিবিআই। তদন্ত চালিয়ে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নেওয়া যাবে না কড়া পদক্ষেপ, জানাল হাইকোর্ট। পাশাপাশি, আদালত জানিয়েছে, তদন্তে সিবিআইকে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রয়োজনে নতুন করে নোটিস দিতে হবে সিবিআই-কে। দুর্গাপুরে গিয়ে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget