এক্সপ্লোর

Jhargram News: চোলাই কারবারের রমরমা ঠেকাতে মাশরুম চাষ, উদ্যোগে 'সৃজন' ঝাড়গ্রাম জেলা পুলিশের

Mushroom Cultivation: নেশার গ্রাসে যা হোক করে বাঁচা নয়। বরং স্বনির্ভরতার পথ দেখাতে নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর সীমানাবর্তী এলাকার বাসিন্দাদের জন্য'মাশরুম' চাষের পরিকল্পনা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

অমিতাভ রথ,ঝাড়গ্রাম: চোলাই কারবারের (hooch racket) রমরমা রুখতে অভিনব উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশের (Jhargram District Police)। 
নেশার (addiction) গ্রাসে যা হোক করে বাঁচা নয়। বরং স্বনির্ভরতার পথ দেখাতে নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর সীমানাবর্তী এলাকার বাসিন্দাদের জন্য'মাশরুম' চাষের (mushroom cultivation) পরিকল্পনা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সেই লক্ষ্যেই শুক্রবার নয়াগ্রামের পাতিনাতে 'সৃজন'নামে 'কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের' উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। আপাতত পাইলট প্রকল্প হিসেবে 'মাশরুম' চাষ হবে সৃজন-এ। 

এমন উদ্যোগ কেন?

প্রশাসনের তথ্য অনুযায়ী,নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর সীমানা এলাকায় রমরমিয়ে চলে চোলাইয়ের কারবার। বেআইনি মদের চক্র ও ছোটখাটো অপরাধ থেকে স্থানীয় বাসিন্দাদের দূরে সরিয়ে রাখতে বিকল্প কিছুর ব্যবস্থা করা দরকার ছিল। সেই জন্যই পাইলট প্রকল্প হিসেবে 'মাশরুম'চাষের ভাবনা। এই চাষ থেকে প্রতি মাসে ভালো রোজগারের সুযোগ রয়েছে, দেখেছে প্রশাসন। কলকাতা-সহ বিভিন্ন বড় বাজারে মাশরুমের বিশাল চাহিদা। কিন্তু তুলনায় জোগান কম। সেই বাজার হিসেব করেই বিকল্প কর্মসংস্থানের জন্য শুক্রবার নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে দুটি করে মাশরুম কেন্দ্র চালু করা হয়।

প্রকল্পের খুঁটিনাটি

দুটি কেন্দ্র মিলিয়ে মোট ২৬ জনকে নিয়োগ করা হয়েছে। প্রশাসনের হিসেব অনুযায়ী,কেন্দ্রদুটিতে মাশরুমের গড় ফলন জন প্রতি সাত-আট হাজার টাকা। জেলা পুলিশ সূত্রে খবর, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে দুটি এবং নয়াগ্রাম ব্লকে পাতিনা ও ভেলাইঘাটি-তে দুটি এই ধরনের চাষের কেন্দ্র চালু হয়েছে। মূলত এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মোট ছাব্বিশটি পরিবার 'মাশরুম' চাষে যুক্ত হয়েছে। সার্বিক ভাবে প্রশাসনের আশা একটাই। এর ফলে চোলাই কারবারের সঙ্গে যুক্ত স্থানীয় পরিবারগুলি মূলস্রোতে ফিরে আসবে। কম পুঁজিতে বেশি ফলন বছরভর বিকল্প আয়ের পথ দেখালে বিপথে আর হাঁটবে না তারা। নেশার থাবা অনেকটাই এড়াতে পারবে ঝাড়গ্রাম।

আরও পড়ুন:সপ্তাহান্তে সস্তা হল কি পেট্রোল-ডিজেলের দাম কলকাতায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget