এক্সপ্লোর

Dilip Ghosh: 'বহুদিন পর দিদির সাক্ষাত পেলাম', দিদির বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন দিলীপ ঘোষ

Dilip on Bhaiphota: ঝাড়গ্রামে দিদির বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন দিলীপ ঘোষ, কী বললেন তিনি ?

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে দিদির বাড়িতে গিয়ে ভাইফোঁটা (Bhaiphota) নিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।  মূলত, বৃহস্পতিবার ভাইফোঁটায় মেতে উঠেছে সেলেব থেকে সাধারণ। সেই বাদ নেই তালিকায় রাজনীতিবিদরাও। এদিন ভাইফোঁটার সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পেজে শেয়ার করলেন দিলীপ ঘোষ। 'অন্তত আজকের দিনটা, নিজেদের ভাই বোনদের সঙ্গে কাটান', অনুরোধ জানালেন সবাইকেই।

এদিন ফেসবুকে ছবি পোস্ট করে দিলীপ ঘোষ লিখেছেন, 'ঝাড়গ্রামে দিদির বাড়ি ভাইফোঁটার মুহূর্ত। কালের নিয়মে আমাদের দুজনেরই বয়েস বেড়েছে। কিন্তু আমাদের মধ্যে স্নেহ একই রয়েছে।  বহুদিন পর দিদির সাক্ষাত পেলাম। ভাইবোন একত্রিত হওয়ার আবেগটাই আলাদা। আজকের কর্মব্যস্ত জীবনে সকলেই ছুটছে। তবু সবাইকে অনুরোধ করব সময় বের করে অন্তত আজকের দিনটা, নিজেদের ভাই বোনদের সঙ্গে কাটান।'  

অপরদিকে, ভাইফোঁটা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। নিয়েছেন ভাইফোঁটাও। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখীও। যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। মূলত, এদিন দুপুর আড়াইটে নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। সেখান থেকে বেরোনোর পথে বৈশাখী বলেন, '‘অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত।’ সঙ্গে আরও বলেন, 'শোভন মমতাদির খুব আদরের।' বিষয়টি নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, 'পুরনো যা কিছু ছিল সেটাই আবার ফিরে আসছে।' তিনি আরও বলেন, সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই। এই মেঘ জমছে কেন, এই মেঘ কাটছে কেন সেটাও আমরা বুঝতে পারি না। যাঁরা নিজের শর্তে রাজনীতি করেন, তাঁরা মাঝেমধ্যে অদলবদল করেন। কে থাকল আর না থাকল তাতে বাংলার কী পরিবর্তন হল ?' মন্তব্য তাঁর।

আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের

উল্লেখ্য, একসময়ের তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা তিনি। তারপরে ঘর বদলে বিজেপিতে যেতে দেখা যায় তাঁকে। তবে বিজেপিতে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্য়ায়কে। একাধিকবার নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। এরপরেই ক্রমশ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে শোভন-বৈশাখীর। আর এরপরেই পট পরিবর্তন। ক্রমশ যোগাযোগ বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগে নবান্ন গিয়েও মমতার সঙ্গে দেখা করেছেন শোভন-বৈশাখী। তারপরে এবার মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন। এর আগে দীর্ঘদিন ধরেই ভাইফোঁটা নিতে প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন শোভন চট্টোপাধ্যায়। তবে এবার ফের ভাইফোঁটা নিতে যেতেই চাপানউতোর রাজনৈতিক মহলে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
TMC Logo Tussle: ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?
ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Shatarup Ghosh: 'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের

ভিডিও

Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের
BJP on CPM: পুজোর আগে বামেদের পুজোর বইয়ের স্টল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget