এক্সপ্লোর

Jhargram News: মাওবাদীদের ডাকা বনধের প্রভাব কোথায় কতটা পড়ল?

জানা গিয়েছে, ঝাড়গ্রাম সহ বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, দহিজুড়িসহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের ডাকা বনধের ভালোই সাড়া মিলেছে। বনধের প্রভাবে চলছে না বেসরকারি বাস, বন্ধ রয়েছে দোকান-বাজার

অমিতাভ রথ - পূর্ণেন্দু সিংহ, ঝাড়গ্রাম: আজ বাংলা বনধের (Strike) ডাক দিয়েছে মাওবাদীরা (Maoist)। আত্মসমর্পন করে জীবনের মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বাংলা বনধের ডাক দেয় মাওবাদীরা। তাদের ডাকা বনধের প্রভাব পড়ল ঝাড়গ্রামসহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে।

মাওবাদীদের ডাকা বনধের প্রভাব-

জানা গিয়েছে, ঝাড়গ্রাম সহ বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, দহিজুড়িসহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের ডাকা বনধের ভালোই সাড়া মিলেছে। বনধের প্রভাবে চলছে না বেসরকারি বাস, বন্ধ রয়েছে দোকান, বাজার। রাস্তাঘাটও কার্যত জনশূন্য। বাঁকুড়ার জঙ্গলমহলেও মাওবাদীদের ডাকা বনধের বেশ প্রবাব পড়েছে বলেই জানা যাচ্ছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া লাগোয়া রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা ব্লকে ভালো সাড়া মিলেছে। এই জায়গাগুলিতেও দোকান, বাজার বন্ধ। এবং যান চলাচলও বন্ধ রয়েছে।

আরও পড়ুন - Bankura News: ঝগড়া থামিয়ে আচমকা কামড়, বেঘোরে মৃত্যু বৃদ্ধের, আতঙ্ক বাঁকুড়ায়

প্রসঙ্গত, গতকালই বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পোস্টারটি উদ্ধার করে। দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগের অভিযোগ তুলে তার প্রতিবাদে শুক্রবার অর্থাৎ আজ বাংলা বনধের ডাক দেয় মাওবাদীরা। সেই বনধের সমর্থনে গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ফের পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয় বাঁকুড়ার বারিকুল থানা এলাকায়। কে বা কারা এই পোস্টার দিচ্ছে তা জানতে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের দাবি দ্রুত এই ধরনের পোস্টার দেওয়ার ক্ষেত্রে যুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। বারংবার জঙ্গলমহলে মাওবাদী পোস্টার পড়াকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। শাসক তৃণমূলের দাবি মাওবাদী বলে কিছু নেই। জঙ্গলমহল জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে অশান্তি তৈরির উদ্দেশেই এই ধরনের পোস্টার দিচ্ছে বিরোধীদলগুলি। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পালটা এর জন্য শাসক দলকেই কাঠগোড়ায় তুলেছে। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন ঘটনা ঘটেছে। 

সেরা শিরোনাম

Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget