এক্সপ্লোর

Jiban Krishna Saha: 'বারবার ফোন করলে কিন্তু..' লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের এই ভয় দেখাতেন জীবনকৃষ্ণ, চাঞ্চল্যকর অভিযোগ

অযোগ্য চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমেও নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ককে গ্রেফতারির পাশাপাশি এমন তথ্যই সামনে এল ED সূত্রে। 

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, জীবনকৃষ্ণ সাহা ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এমনকী অযোগ্য চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমেও নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ককে গ্রেফতারির পাশাপাশি এমন তথ্যই সামনে এল ED সূত্রে। 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পাশাপাশি তদন্ত করেছে ED-ও। মূলত আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  যে কারণে, CBI-এর পর ED-রও আতসকাচের তলায় ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI-এর মামলায় জামিন পেলেও, তাঁর উপর নজর ছিল ED-র। সূত্রের দাবি,নিয়োগ দুর্নীতি মামলায়, তৃণমূল বিধায়ক ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। অ্যাকাউন্টে জমা পড়েছে নগদও। এমনকী অযোগ্য চাকরিপ্রার্থীদের ঘুষের টাকা ব্যাঙ্কের মাধ্যমেও নেওয়া হয়েছে বলে ED সূত্রে দাবি। 

এর আগেও যখন CBI-এর হাতে ধরা পড়েছিলেন জীবনকৃষ্ণ, তখন কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়কের কথোপকথনোর প্রমাণ মিলেছিল। CBI সূত্রের দাবি, স্কুলে চাকরি দেওয়ার নাম করে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা দীপক দাসের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু তাঁর চাকরি হয়নি। CBI সূত্রে আরও দাবি,  ২০২২-এর ৮, ১১ এবং ১৮ অক্টোবর, তিন দফায় ওই চাকরিপ্রার্থীর সঙ্গে ফোনে কথা হয় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার।  টাকা ফেরত চাওয়ায় ওই চাকরিপ্রার্থীকে ভয়ও দেখান তৃণমূল বিধায়ক। CBI সূত্রে পাওয়া এই কথোপকথন অনুযায়ী, চাকরিপ্রার্থী টাকা ফেরত চাইলে জীবনকৃষ্ণ সাহা বলেছিলেন, 'যে যে পাবে, সবাইকে অর্ধেক অর্ধেক দিয়েছি, শোনো তোমার টাকার অঙ্কটা এমন কিছু নয়, একজন ১৭ পাবে, তাঁকে ৭ দিতে হবে। তুমি ১২ পাবে, ৬ দিয়েছি, বুঝতে পারছো। আসানসোল, সিউড়ি, সবাই ১৭, ১৮ পাবে, তাঁদেরগুলোকে অর্ধেক অর্ধেক দিয়েছি। শোনো টাকা যখন দিতে শুরু লেগেছি, সময় লাগবে, দিয়ে দেব। আর বেশি খিটিমিটি করলে দেব না। যা পারবে করবে, এই হচ্ছে ঘটনা।'
 
CBI সূত্রে দাবি, ২০২২ সালের ১৮- অক্টোবরের একটি চ্য়াট হিস্ট্রিও পাওয়া গিয়েছিল।  যেখানে, চাকরিপ্রার্থী বলছেন,'স্য়র, আমার টাকার দরকার। চারদিক থেকে খুব চাপ আসছে।' উত্তরে জীবনকৃষ্ণ সাহা, বলেন,'আমি অর্ধেক টাকা দিয়েছি। বাকি টাকার জন্য় ধৈর্য ধরতে হবে। বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে।'
 
সূত্রের দাবি, ২০২৩-এর ১৫ জুলাই,  নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে CBI দাবি করেছিল, তৃণমূল বিধায়কের দুটি মোবাইল থেকে এবং তাঁর বাড়ির পুকুরের পাশের জঙ্গল থেকে দু-ব্যাগ ভর্তি নথি উদ্ধার করা হয়েছে। সেইসব নথি থেকেই পরিষ্কার, নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন জীবনকৃষ্ণ সাহা। চাকরির নামে তিনি কোটি কোটি টাকা তুলেছিলেন। কাদের মাধ্যমে সেই টাকা তোলা হয়, সেই বিস্তারিত তথ্যও সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ছিল বলে খবর সূত্রের। এরপর, গ্রেফতারির ১৩ মাস বাদে ২০২৪-এর ১৪ মে,  নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।  কিন্তু CBI মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার, ৩ মাসের মাথায়,  SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১ বছর  বাদে, সেই অগাস্ট মাসেই, নিয়োগ-দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল ED এবার তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে, ED সূত্রে দাবি করা হচ্ছে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget