এক্সপ্লোর

Job Scam : স্কুলের গ্রুপ ডি কর্মী বিজেপি নেতা, নিয়োগে অনিয়মের অভিযোগের তালিকায় এবার গেরুয়া শিবিরের যোগ

TMC- BJP : এর আগেই দেখা গেছে, এই তালিকায় নাম রয়েছে স্বয়ং তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূল বিধায়কের মেয়ে এবং তৃণমূলের পঞ্চায়েত কর্মাধ্যক্ষের ছেলের।

সমীরণ পাল, বনগাঁ : নিয়োগে অনিয়মের (Recruitment Scam) অভিযোগের তালিকায় নাম উঠেছে প্রায় ১৭০০ গ্রুপ ডি কর্মীর (Group D Employee)। তাঁদের অনেকেরই সম্পর্ক আছে শাসক কিংবা বিরোধী পক্ষের সঙ্গে। উত্তর ২৪ পরগনার বনগাঁয় তেমনই এক বিজেপি নেতার নাম এসেছে অনিয়মের তালিকায়। বিষয়টিকে কেন্দ্র করে চলছে চাপানউতোর। 

এর আগেই দেখা গেছে, এই তালিকায় নাম রয়েছে স্বয়ং তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূল বিধায়কের মেয়ে এবং তৃণমূলের পঞ্চায়েত কর্মাধ্যক্ষের ছেলের। অনিয়মের অভিযোগের তালিকায় নাম বেরিয়েছে এমন আরও ২ গ্রুপ ডি কর্মীর হদিশ মিলেছে দুর্গাপুরের বুদবুদে। সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মিলিয়ে মোট ২৮০ জন গ্রুপ ডি শিক্ষাকর্মীর নাম আছে তালিকায়।

তালিকায় বিজেপি নেতাও

নিয়োগ-দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে অনেক অযোগ্যের চাকরি গেছে। সেই খাঁড়া কি ঝুলছে অনিয়মের অভিযোগের তালিকায় থাকা প্রায় ১৭০০ শিক্ষাকর্মীর ঘাড়েও ? বেআইনিভাবে নিয়োগপত্র পাওয়ার অভিযোগ রয়েছে - এমন গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশের বিষয়টি জানানো হচ্ছে ! সেই তালিকায় যেমন তৃণমূলের নেতা কিংবা তাঁদের ঘনিষ্ঠদের নাম আছে। তেমনই আছে বিজেপি (BJP) শিবিরের লোকও। যেমন উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bongaon) বোয়ালদহ জুনিয়র হাইস্কুলের গ্রুপ ডি কর্মী গোবিন্দ বিশ্বাস। বিজেপি নেতা হিসাবেই এলাকার মানুষ তাঁকে চেনেন। 

পরীক্ষা দিয়েই চাকরি, দাবি অভিযুক্তের

অনিয়মে অভিযুক্ত শিক্ষাকর্মী ও বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাস বলেছেন, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি শুনেছি হাইস্কুল মারফৎ, যে আমার লিস্টে নাম আছে। এটা বিচারাধীন বিষয়। এই বিষয়ে কোনও মন্তব্য করব না। যদিও তাঁর দাবি, চাকরি, পরীক্ষা দিয়েই পেয়েছি। আর এর বেশি কিছু বলতে চাই না। আমি কোনও মন্তব্য করব না। পাশাপাশি রাজনীতিকে বাইরে রাখার দাবি তুলে তাঁর সংযোজন, দলের সঙ্গে এখানে কোনও সম্পর্ক নেই চাকরির। চাকরির সঙ্গে নেতাগিরির কোনও প্রসঙ্গ আসছে না। কোর্টের বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। কোর্ট নিশ্চয়ই সঠিক ডিসিশন নেবে। কোর্টের প্রতি আস্থা আছে। কোর্ট যা ডিসিশন নেবে, আমি মাথা পেতে নেব। 

রাজনৈতিক চাপানউতোর

যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বনগাঁর তৃণমূল নেতা লাল্টু বালা বলেছেন, 'গোবিন্দ বিশ্বাস বিজেপির জেলা নেতৃত্ব ছিল, দায়িত্বে ছিল, মণ্ডল সভাপতি ছিল। পাকা বিজেপি। ও কোন জেলায়, বনগাঁ সাংগঠনিক জেলা কী কলকাতার কোন নেতা, কোন বিজেপির নেতা ধরে চাকরিটা হল, সেটা সবার সামনে আসুক।'

পাল্টা বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেছেন, 'গোবিন্দ বিশ্বাস বিজেপি করে, এখন কে কোনভাবে ঘুরপথে চাকরি নেবে, তার দায় দল নেবে না। দল তার দায় নেবে না। দল যারা যোগ্য প্রার্থী, তাদের পক্ষে। অযোগ্য যারা, যারা ঘুরপথে চাকরি নিয়েছে, তাদের কখনও দল সমর্থন করে না'।

আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget