এক্সপ্লোর

Job Seekers Agitation: উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযান, ধুন্ধুমার সল্টলেকে

টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে, প্রিজন ভ্য়ানে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, একজনকে চেপে ধরে বাসে তুলছে ৩ পুলিশকর্মী। পুলিশি ধরপাক়ড়ের হাত থেকে রেহাই নেই মহিলাদেরও।

কলকাতা: সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র উচ্চ প্রাথমিকের (Upper Primary) চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের।টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের ভ্যানে তোলে পুলিশ। অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, দলীয় আনুগত্যই কি বাংলার শিক্ষার মাপকাঠি? চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেছেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অন্যদিকে, হকের চাকরির দাবিতে ৭৩৮ দিন ধরে পথে বসে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা।                            

SSC ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার: টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে, প্রিজন ভ্য়ানে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, একজনকে চেপে ধরে বাসে তুলছে ৩ পুলিশকর্মী। পুলিশি ধরপাক়ড়ের হাত থেকে রেহাই নেই মহিলাদেরও। আন্দোলনকারীদের দাবি, ২০১৪-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।  ২০১৫-এ পরীক্ষা হয়। ২০১৬-এ রেজাল্ট বেরোয়। এরপর ২ বার ইন্টারভিউ-ও হয়েছে। কিন্তু ৯ বছরেও প্রকাশিত হয়নি মেধাতালিকা। চাকরিপ্রার্থীদের দাবি, হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেও, স্কুল সার্ভিস কমিশন তা করেনি। এনিযে বিভিন্ন মহলে ঘুরেও কোনও লাভ হয়নি।  অধরাই রয়ে যায় চাকরিপ্রার্থীদের দাবি। এই পরিস্থিতিতে, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের দফতর, আচার্য সদন অভিযানের ডাক দেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনে জড়ো হন তাঁরা। কিন্তু অভিযানের আগেই শুরু হয় পুলিশি ধরপাকড়।

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলেন, “৯ বছরে প্য়ানেলটাই প্রকাশ করতে পারল না। অপদার্থ সরকার। অপদার্থ কমিশন। চেয়ারে বসে আছে কেন? পুলিশকে কাজে লাগিয়ে নিয়োগ আটকানোর বাহানা করছে সরকার। আমরা কোনওভাবেই থামন না। এই পুলিশ সরকারের দালালি করছে। নির্লজ্জ পুলিশদেরকে ধিক্কার। আপনারা DA মঞ্চে যান। আপনাদের লড়াই লড়ুন। আমাদের স্বচ্ছ নিয়োগের দাবি থামাতে পারবেন না।’’

যদিও SSC-র তরফে জানানো হয়েছে আদালত নির্দেশ পেলেই মেধাতালিকা প্রকাশ করা হবে। স্কুল সার্ভিক কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “নিয়োগটা হয়নি আদালতের জটিলতায় আটকে। আমরা ঠিক করেছি এই সপ্তাহেই আদালতে হলফনামা জমা দেব। অনলাইনে অ্য়াপ্লিকেশনগুলো প্রকাশ করা হবে। আদালতের কাছে শুনানির দিন চাওয়া হবে। আদালত নির্দেশ দিলে প্রকাশ করব মেধাতালিকা।’’

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে চায় সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget